1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে মব সৃষ্টি করে ইউপি চেয়ারম্যানের পথরোধ, অভিযোগের পর তদন্ত কমিটি গঠন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ৪ মার্চ, ২০২৬
  • ৬৬ বার পঠিত

নওগাঁ জেলার আত্রাই উপজেলার ৫নং বিশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ তোফাজ্জল হোসেন খাঁন প্রশাসনিক দায়িত্ব গ্রহণ করতে গিয়ে মব সৃষ্টির মাধ্যমে বাধার মুখে পড়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে উপজেলা প্রশাসন।

অভিযোগ সূত্রে জানা যায়, নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয় এর স্মারক নং ০৫.৪৩.৬৫০০.১০৯.০১.০২২.২৪-৫৯০ (তারিখ: ২২-০২-২০২৬) অনুযায়ী জেলা প্রশাসকের নির্দেশক্রমে তিনি গত ২৬ ফেব্রুয়ারি দুপুর আনুমানিক ২টার দিকে ইউনিয়ন পরিষদে যোগদান করতে যান। এ সময় স্থানীয় ২০-৩০ জনের একটি দল দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে তার পথরোধ করে এবং উত্তেজনাপূর্ণ পরিস্থিতি সৃষ্টি করে বলে অভিযোগ করেন তিনি।

চেয়ারম্যানের দাবি, ঘটনাস্থলে আহসানগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস.এস মঞ্জুরুল আলম, ৬নং মনিয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সম্রাট হোসেন, ২নং ভৌপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজিম উদ্দিনসহ চেয়ারম্যান ফোরামের কয়েকজন সদস্য, দফাদার ও গ্রাম পুলিশ উপস্থিত ছিলেন।

তোফাজ্জল হোসেন খাঁন বলেন, পূর্বের রাজনৈতিক মামলায় তিনি একাধিকবার কারাবরণ করেছেন। জেল থেকে বের হয়ে স্বপদে বহালের আবেদন করলে তদন্ত শেষে তাকে যোগদানের অনুমতি দেওয়া হয়। কিন্তু দায়িত্ব বুঝে নিতে গিয়ে পুনরায় বাধার সম্মুখীন হতে হয়। তিনি প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ আলাউল ইসলাম জানান, চেয়ারম্যান লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে এবং একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তে কোনো ফৌজদারি অপরাধ বা অনিয়ম প্রমাণিত হলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে তিনি জানান।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর