1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দেবিদ্বারে হাসনাতের কঠোর হুশিয়ারি: আইনশৃঙ্খলা সভায় প্রশাসনের প্রতি তীব্র মন্তব্য

আবদুল আউয়াল সরকার
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৫২ বার পঠিত

কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের সংসদ সদস্য ও এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ বলেছেন, সরকার যে বেতন ভাতা দেয়, সেটার মধ্যেই চাকরি করতে হবে। সরকারি সেবায় ঘুষ বা দুর্নীতি চলবে না।

বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুরে দেবিদ্বার উপজেলার আইনশৃঙ্খলা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “থানায় কোনো দালাল থাকতে পারবে না। দালালদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। উপজেলা প্রশাসন এবং স্বাস্থ্য কমপ্লেক্সে কোনো দালাল থাকতে পারবে না। কেউ নিয়মের বাইরে চলতে পারবে না।”

হাসনাত আবদুল্লাহ থানার ওসিকে সতর্ক করে বলেন, “আপনার থানায় এখন থেকে কোনো দালাল থাকবে না। আমি সাধারণ মানুষের পক্ষ থেকে তদন্ত করেছি, দেখেছি সেখানে দালাল ছাড়া কোনো কাজ হয় না। একজন দালালের নাম উল্লেখ করে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিচ্ছি। এছাড়া থানার একাধিক পুলিশ কর্মকর্তার নামেও ব্যবস্থা নিতে হবে।”

তিনি আরও বলেন, “আমি এসব বিষয় নিয়ে কাজ করার জন্য একটি সুযোগ চাইছিলাম। আল্লাহপাক যেহেতু সেই সুযোগ দিয়েছেন, তাই জনগণের কল্যাণে কাজ করব। সেবামূলক প্রতিষ্ঠানগুলোতে জনগণ যেন হয়রানির শিকার না হয়, তা নিশ্চিত করতে হবে।”

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের উদ্দেশে তিনি বলেন, “সরকার আপনাদেরকে যে সুবিধা দেয়, সেটার মধ্যেই জনগণকে সেবা দিতে হবে। অতিরিক্ত কোনো সুবিধা গ্রহণ করা যাবে না। আপনাদের ঘুষের প্রচলন থেকে বেরিয়ে আসতে হবে।”

এছাড়া তিনি উপস্থিত সাংবাদিকদের উদ্দেশে বলেন, “যদি কেউ আমার কথায় মতানৈক্য করতে চায়, আমি চ্যালেঞ্জ করছি। আমি নিজেও কখনো অভিযোগ বা মামলা করার জন্য সাধারণ মানুষকে থানায় পাঠিয়েছি, কিন্তু দেখেছি দালাল ছাড়া কোনো কাজ হয় না।”

ওসির দিকে তাকিয়ে তিনি বলেন, “আপনি থানার ভিতর থেকে দেখেন, আমি সাধারণ মানুষের দিক থেকে দেখছি। আজ থেকে থানায় কোনো দালাল থাকবে না। সেকেন্ড অফিসারের সঙ্গে আলোচনা করে সবাইকে বলে দেবেন, সরকার যে বেতন দেয়, সেটার মধ্যেই চাকরি করতে হবে।”

সভায় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, যানজট নিরসন, জনগণের স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, গোমতীর মাটি কাটা বন্ধে প্রশাসনকে নির্দেশ দেন।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রাকিবুল ইসলাম, সহকারী কমিশনার ভূমি, থানার ওসিসহ উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর