1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে ভোক্তা অধিকার ও র‍্যাবের যৌথ অভিযান, তিন প্রতিষ্ঠানকে জরিমানা

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৯২ বার পঠিত

জয়পুরহাট শহরে ভেজাল ও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনের অভিযোগে অভিযান চালিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। যৌথ অভিযানে তিনটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে মোট ১ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

আজ বুধবার বেলা ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত শহরের বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বনলতা বেকারিকে ৫০ হাজার টাকা, রাতুল বেকারিকে ৫০ হাজার টাকা এবং একটি তেল কলকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানের নেতৃত্ব দেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মেহেদী হাসান। তিনি জানান, পরিদর্শনে কারখানাগুলোর পরিবেশ অত্যন্ত নোংরা ও অস্বাস্থ্যকর পাওয়া যায়। নিম্নমানের কাঁচামাল ব্যবহার, অস্বাস্থ্যকর প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন এবং বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই) অনুমোদনবিহীন পণ্য ব্যবহারসহ একাধিক অনিয়মের প্রমাণ মেলে। এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী তাৎক্ষণিকভাবে জরিমানা করা হয়।

অভিযানকালে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মালিকদের ভবিষ্যতে স্বাস্থ্যবিধি মেনে উৎপাদন কার্যক্রম পরিচালনার জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান সংশ্লিষ্টরা।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর