1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার সদর দক্ষিণে নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণে প্রশাসনের অভিযান, জরিমানা ৩১ হাজার টাকা

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বুধবার, ২৫ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৮১ বার পঠিত

পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার সদর দক্ষিণে ভ্রাম্যমাণ অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে ইফতার সামগ্রীর গুণগত মান, মূল্যতালিকা প্রদর্শন এবং নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম যাচাই করা হয়।

আজ ২৫ ফেব্রুয়ারি (বুধবার) উপজেলার বিজয়পুর বাজারে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সজীব তালুকদার। পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় না রাখায় একটি প্রতিষ্ঠানকে ১ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে গ্যাস সিলিন্ডার বিক্রি করায় ‘বিসমিল্লাহ এন্ড মক্কা এন্টারপ্রাইজ’কে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী ৩০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

অভিযান চলাকালে ব্যবসায়ীদের সরকার নির্ধারিত মূল্য তালিকা দৃশ্যমান স্থানে টানানোর নির্দেশনা দেওয়া হয় এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি থেকে বিরত থাকার জন্য সতর্ক করা হয়। একই সঙ্গে সাধারণ ভোক্তাদের ন্যায্যমূল্যে পণ্য ক্রয়-বিক্রয় নিশ্চিত করতে নিয়মিত বাজার তদারকি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এ সময় উপস্থিত ছিলেন স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক মঞ্জুর আলম ভূঁইয়া এবং কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানা পুলিশের একটি দল।

উপজেলা প্রশাসনের এ ধরনের তদারকিমূলক কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেছেন সাধারণ ক্রেতারা। তারা বলেন, রমজান মাসে বাজারে নিত্যপণ্যের দাম স্বাভাবিক রাখা ও খাদ্যের মান নিশ্চিত করতে নিয়মিত অভিযান অব্যাহত রাখা উচিত।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর