1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বদলগাছীতে অগ্নি নির্বাপণী মহড়া, গ্যাস লিকেজ ও ভূমিকম্পে করণীয়ে সচেতনতা

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ৭১ বার পঠিত

বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বদলগাছী স্টেশনের উদ্যোগে গ্যাস সিলিন্ডার লিকেজ ও ভূমিকম্পের সময় করণীয় বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে বিভিন্ন কার্যক্রম পরিচালিত হয়েছে।

আজ বৃহস্পতিবার (১৮ ফেব্রুয়ারি) এ কর্মসূচির অংশ হিসেবে নওগাঁর বদলগাছী উপজেলার ঐতিহাসিক পাহাড়পুর বৌদ্ধবিহার চত্বরে অগ্নি নির্বাপণ মহড়া অনুষ্ঠিত হয়।

মহড়ায় বদলগাছী স্টেশনের ইনচার্জ ইন্সপেক্টর মোঃ রেজাউল করিম বলেন, গ্যাস সিলিন্ডার লিকেজ কিংবা ভূমিকম্পের মতো জরুরি পরিস্থিতিতে আতঙ্কিত না হয়ে সচেতনভাবে পদক্ষেপ নিতে হবে। তিনি ভূমিকম্পের সময় “ড্রপ, কভার, হোল্ড” পদ্ধতি অনুসরণের পরামর্শ দেন।

ভবনের নিচতলায় থাকলে দ্রুত খোলা স্থানে বেরিয়ে যাওয়া, আর বহুতল ভবনে থাকলে মজবুত টেবিল বা ডেস্কের নিচে আশ্রয় নিয়ে শক্তভাবে ধরে থাকার নির্দেশনা দেন। কলামের পাশে বা বিমের নিচেও অবস্থান নেওয়া যেতে পারে।

তিনি আরও বলেন, ভূমিকম্প চলাকালীন লিফট ব্যবহার করা থেকে বিরত থাকতে হবে। কম্পন থেমে গেলে দ্রুত বিদ্যুৎ ও গ্যাস সংযোগ বন্ধ করতে হবে। বারান্দা, জানালা, আলমারি, বুকশেলফ কিংবা ঝুলন্ত ভারী বস্তু থেকে দূরে থাকতে হবে। বাইরে অবস্থান করলে গাছ, উঁচু ভবন ও বৈদ্যুতিক খুঁটি থেকে দূরে খোলা জায়গায় আশ্রয় নেওয়ার আহ্বান জানান তিনি।

মহড়ায় বদলগাছী উপজেলা টুরিস্ট পুলিশ, কাস্টোডিয়ানসহ প্রায় ৪০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর