ঠাকুরগাঁওয়ের সৈয়দপুর বিমানবন্দর থেকে বিপুল পরিমাণ টাকাসহ জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
আজ বুধবার (১১ ফেব্রুয়ারি ২০২৬) সৈয়দপুর বিমানবন্দর থানা পুলিশ বেলাল উদ্দিনকে আটক করে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করে নীলফামারীর পুলিশ সুপার (এসপি) বলেন, জব্দকৃত টাকা মেশিনে গণনা চলছে।
জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার বাড়ি ঠাকুরগাঁও সদর এলাকার হাজিপাড়া এলাকায়। তিনি পেশায় একজন শিক্ষক। লাগেজে ৫০ লাখ টাকার ওপরে আছে বলে জানান তিনি।
টাকার উৎস জিজ্ঞাসা করা হলে তিনি জানান, এগুলো তার ব্যবসার টাকা। গার্মেন্টস ব্যবসার সাথে তার সম্পৃক্ততা রয়েছে এমনটাও জানান তিনি।