1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় নির্বাচন ও গণভোট ঘিরে যৌথ বাহিনীর ডমিনেশন নিরাপত্তা মহড়া

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৬১ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে নওগাঁ জেলার পুলিশ সুপার, সেনা ক্যাম্পের কমান্ডার ও বিজিবি অধিনায়কের নেতৃত্বে রানীনগর ও আত্রাই থানা এলাকার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে ডমিনেশন নিরাপত্তা মহড়া পরিচালনা করা হয়েছে।

মহড়ার অংশ হিসেবে প্রধান সড়ক, জনবহুল এলাকা, বাজার, গুরুত্বপূর্ণ মোড় ও সম্ভাব্য ঝুঁকিপূর্ণ স্থানে টহল ও নজরদারি জোরদার করা হয়। এ সময় যৌথ বাহিনীর সদস্যরা যানবাহন তল্লাশি এবং সন্দেহভাজন ব্যক্তিদের গতিবিধির ওপর বিশেষ নজর রাখেন।

মহড়াকালে কর্মকর্তারা বলেন, জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে যেকোনো ধরনের বিশৃঙ্খলা, নাশকতা, সহিংসতা কিংবা অনিয়মের চেষ্টা আইন-শৃঙ্খলা বাহিনী সম্মিলিতভাবে কঠোর হাতে দমন করবে। নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে পুলিশ, সেনাবাহিনী ও বিজিবি।

এ সময় তারা ভোটার ও সাধারণ জনগণকে নির্ভয়ে ভোটকেন্দ্রে যাওয়ার আহ্বান জানিয়ে বলেন, আইন-শৃঙ্খলা বাহিনী সর্বক্ষণ মাঠে থাকবে। একই সঙ্গে সবাইকে গুজবে কান না দেওয়া, আইন নিজের হাতে তুলে না নেওয়া এবং যেকোনো সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য নিকটস্থ আইন-শৃঙ্খলা বাহিনীকে জানাতে অনুরোধ করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর