1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় নির্বাচনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখতে পুলিশ সুপারের নির্দেশ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৩০ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন–২০২৬ ও গণভোট সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার প্রতিটি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পুলিশ সদস্যদের ব্রিফিং প্রদান করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

ব্রিফিংকালে তিনি নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, সততা ও নিরপেক্ষতা বজায় রাখার নির্দেশ দেন। ভোটাররা যেন নির্বিঘ্নে ও নির্ভয়ে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সে বিষয়ে বিশেষ গুরুত্বারোপ করেন তিনি।

পুলিশ সুপার ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় নিরাপত্তা জোরদার, অনলাইন ক্যামেরা ব্যবহার নিশ্চিতকরণ, সন্দেহজনক ব্যক্তি ও নাশকতামূলক তৎপরতার ওপর সতর্ক নজরদারির নির্দেশ দেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা অবৈধ প্রভাব বিস্তারের চেষ্টা হলে তাৎক্ষণিক আইনানুগ ব্যবস্থা গ্রহণের কথা জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার নওগাঁর পুলিশ সুপার তারেক আহমেদ বিপিএম-সেবা, অতিরিক্ত পুলিশ সুপারগণ, ইন্সপেক্টরবৃন্দ, নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তা ও দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্যরা।

নওগাঁ জেলা পুলিশ নির্বাচন ঘিরে সর্বাত্মক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে বলে ব্রিফিংয়ে জানানো হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর