1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নির্বাচন ঘিরে নওগাঁয় যৌথ বাহিনীর চেকপোস্ট পরিদর্শনে পুলিশ সুপার

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : সোমবার, ৯ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১৭৩ বার পঠিত

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার লক্ষ্যে নওগাঁ জেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্থাপিত আইন-শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত যৌথ বাহিনীর চেকপোস্টসমূহ পরিদর্শন করেছেন জেলা পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

রোববার (৮ ফেব্রুয়ারি ২০২৬) রাতে তিনি জেলার গুরুত্বপূর্ণ চেকপোস্টগুলো ঘুরে দেখেন। এ সময় দায়িত্বরত সেনাবাহিনী, র‍্যাব, পুলিশ, বিজিবি ও আনসার সদস্যদের সঙ্গে কথা বলেন এবং নির্বাচনী দায়িত্ব পালনে সর্বোচ্চ সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখার নির্দেশনা দেন।

পরিদর্শনকালে পুলিশ সুপার বলেন, নির্বাচনকে কেন্দ্র করে যেকোনো ধরনের নাশকতা, সহিংসতা কিংবা বিশৃঙ্খলা কঠোর হাতে দমন করা হবে। জনগণের জানমাল ও ভোটাধিকার নিশ্চিত করতে আইন-শৃঙ্খলা বাহিনী সর্বদা প্রস্তুত রয়েছে। ভোটাররা যেন নিরাপদে ভোটকেন্দ্রে যাতায়াত ও নির্বিঘ্নে ভোট প্রদান করতে পারেন, সে লক্ষ্যে টহল ও চেকিং কার্যক্রম আরও জোরদার করার নির্দেশ দেন তিনি।

এছাড়া পুলিশ সুপার পরবর্তীতে নওগাঁর বদলগাছী থানায় আকস্মিক পরিদর্শন করেন। সেখানে উপস্থিত অফিসার ও ফোর্সদের উদ্দেশ্যে তিনি বলেন, নির্বাচনকালীন দায়িত্ব পালনে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিরপেক্ষতা ও আন্তরিকতার পরিচয় দিতে হবে। কোনো ধরনের অবহেলা বা গাফিলতির সুযোগ নেই। জনগণের আস্থা অর্জনই পুলিশের প্রধান লক্ষ্য—এই মনোভাব নিয়ে সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেন তিনি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর