1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

তিতাসের মোহনপুর ফেরিঘাটে যৌথবাহিনীর অভিযান, অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

এমরান হোসেন রিটন (তিতাস- মেঘনা প্রতিনিধি)
  • প্রকাশের সময় : রবিবার, ৮ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১১০ বার পঠিত

কুমিল্লার তিতাস উপজেলার মজিদপুর ইউনিয়নের মোহনপুর ফেরিঘাট এলাকায় যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়েছে।

ঘটনাটি ঘটে শনিবার (৮ ফেব্রুয়ারি) মধ্য রাতে। যৌথবাহিনী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোহনপুর ফেরিঘাট সংলগ্ন একটি ব্রিজের পাশে অস্ত্রের চালান হাতবদলের সময় যৌথবাহিনী অভিযান পরিচালনা করে। অভিযান টের পেয়ে সংশ্লিষ্টরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

যৌথবাহিনীর ধারণা, উদ্ধারকৃত অস্ত্রের চালানটি মেঘনা নদী পথ ব্যবহার করে তিতাস এলাকায় প্রবেশ করে। আসন্ন নির্বাচনী পরিবেশকে অস্থিতিশীল করার উদ্দেশ্যেই এসব অস্ত্র সরবরাহ করা হচ্ছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

অভিযানে উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদের মধ্যে
রয়েছে—
৫টি ইস্টান গান
৪টি থানা লুডের কার্তুজ
৩টি তাজা পিস্তলের অ্যামুনিশন
৮টি পিস্তলের খালি অ্যামুনিশন
১টি পিস্তলের ফায়ারিং পিন

এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। একই সঙ্গে উদ্ধারকৃত অস্ত্রের উৎস ও এর সঙ্গে জড়িতদের শনাক্তে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর