কুমিল্লার তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লার ছেলে এসহাক মোল্লা জুয়েলকে আটক করেছে সেনাবাহিনী।
শনিবার (রাত) দাউদকান্দি এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে বিপুল পরিমাণ অস্ত্রসহ তাকে আটক করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, এসহাক মোল্লা জুয়েল আগে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরবর্তীতে তিনি বিএনপিতে যোগ দেন বলে জানা গেছে।
আটকের বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে পরবর্তী আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।