1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লায় যৌথ বাহিনীর অভিযানে অস্ত্রসহ আটক- ১০

নিজেস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫
  • ১৩৩ বার পঠিত

কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্রসহ ১০ জনকে আটক করেছেন যৌথ বাহিনী। ২৪ জানুয়ারি (শুক্রবার) গভীর রাত থেকে ২৫ জানুয়ারি (শনিবার) রাত পর্যন্ত একাধিক অভিযানে তাদের আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা আদর্শ সদর আর্মি ক্যাম্প এর উদ্যোগে অস্ত্র উদ্ধার ও কিশোর গ্যাং গ্রেফতার অভিযান পরিচালনা করা হয়। এ সময় অস্ত্রসহ অন্তত ১০ জনকে আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলেন- নগরীর ঝাউতলা এলাকার মোঃ নাইমুল ইসলাম নাঈম (৩৬), কালিয়াজুরী এলাকার আবির হামিদ মাহি (২১), ছোটরা ঈদগাহ এলাকার মোঃ সাজিদুল ইসলাম (২১), ছোটরা এলাকার মোহাম্মদ আলী (২৪), মোঃ সাব্বির হোসেন (২১), ঝাউতলা এলাকার মোঃ জাবেদুর রহমান (২৯), ধর্মসাগর পাড় এলাকার অভিজিৎ রায় সরকার (৩০), বুড়িচং উপজেলার সাধবপুরের মোঃ আবুল খায়ের (৩৯), ধর্মসাগর পাড় এলাকার মোহাম্মদ ইসমাইল হোসেনের ছেলে মোঃ অপু (৪২) ও কালিয়াজুরী এলাকার মোঃ রাকিব (২১)। এ সময় তাদের কাছ থেকে ৯ মিঃ মিঃ পিস্তল ০১ টি, ১ রাউন্ড পিস্তল বুলেট, একটি রিভলবার, ৩টি শর্ট গান, একটি ৫ ফুট রাম দা, একটি বিদেশি তলোয়ার, একটি দেশিয় রামদা, একটি
দেশীয় চাকু, ৯ রাউন্ড শর্ট গানের বুলেট ও ৩ রাউন্ড রিভলবার বুলেট উদ্ধার করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর