1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দির চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা জোরদার করলো যৌথ বাহিনী

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৬
  • ১২৭ বার পঠিত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সোমবার (২ ফেব্রুয়ারি) কুমিল্লার দাউদকান্দি উপজেলার প্রত্যন্ত চর এলাকায় ভোটার ও ভোটকেন্দ্রের নিরাপত্তা নিশ্চিত করতে যৌথ বাহিনী বিভিন্ন নিরাপত্তামূলক কার্যক্রম পরিচালনা করেছে।

জেলা প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর তত্ত্বাবধানে পরিচালিত এ কার্যক্রমে অংশ নেন বাংলাদেশ সেনাবাহিনীর তিনটি প্লাটুন, বিজিবি, পুলিশ এবং র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (RAB)-এর সদস্যরা। এছাড়া নির্বাচনকালীন পরিবেশ পর্যবেক্ষণ এবং প্রশাসনিক সমন্বয় নিশ্চিত করতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট হিসেবে উপস্থিত ছিলেন দাউদকান্দি সহকারী কমিশনার (ভূমি) রেদওয়ান ইসলাম।

স্থানীয় বাসিন্দারা আশা প্রকাশ করেছেন, এই ধরনের নিরাপত্তা কার্যক্রম চলমান থাকলে প্রত্যন্ত চর এলাকার ভোটগ্রহণ প্রক্রিয়া শান্তিপূর্ণ ও স্বাভাবিকভাবে সম্পন্ন হবে। তারা বলেন, “যৌথ বাহিনীর উপস্থিতি আমাদের নিরাপত্তা নিশ্চিত করছে এবং ভোটাররা নির্ভয়ে তাদের ভোটাধিকারের ব্যবহার করতে পারবে।”

নির্বাচন কমিশনও এ ধরনের নিরাপত্তা তৎপরতা বাড়াতে বিভিন্ন উপজেলা ও অঞ্চলে তৎপরতা জোরদার করেছে। এ সময় বাহিনীর সদস্যরা বিভিন্ন নৌপথ, সড়ক এবং গুরুত্বপূর্ণ ভোটকেন্দ্রে টহল দিয়ে এলাকায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রেখেছেন।

দাউদকান্দি উপজেলা নিবার্হী কর্মকর্তা ইউএনও নাসরিন আক্তার জানান, নির্বাচনের সময় প্রত্যন্ত চর এলাকা সহ পুরো উপজেলায় ভোটার ও ভোটকেন্দ্র নিরাপত্তা নিশ্চিত করার জন্য এ ধরনের তৎপরতা চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর