1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

৪০ লাখ টাকা প্রতারণা: যুবলীগ নেতা ইমরানকে ১৮ মাসের কারাদণ্ড ও অর্থদণ্ড

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারি, ২০২৬
  • ১১৩ বার পঠিত

কুমিল্লায় ৪০ লাখ টাকা প্রতারণার মামলায় যুবলীগ নেতা ইমরানকে ১৮ মাসের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে অর্থদণ্ডেও দণ্ডিত করা হয়েছে।

বুধবার (২৮ জানুয়ারি) কুমিল্লার জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলী আদালতের বিচারক মামলার শুনানি শেষে অভিযুক্তের বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় এ রায় ঘোষণা করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, যুবলীগ নেতা ইমরান বিভিন্ন প্রলোভন দেখিয়ে ভুক্তভোগীর কাছ থেকে ধাপে ধাপে প্রায় ৪০ লাখ টাকা গ্রহণ করেন। পরবর্তীতে সেই টাকা ফেরত না দিয়ে প্রতারণার আশ্রয় নেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি জানাজানি হলে ভুক্তভোগী আদালতে মামলা দায়ের করেন।

দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত সাক্ষ্যপ্রমাণ ও নথিপত্র পর্যালোচনা করে ইমরানকে দোষী সাব্যস্ত করেন। রায় ঘোষণার সময় আদালতে মামলার সংশ্লিষ্ট আইনজীবী ও অন্যান্য সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

এদিকে আদালতের রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদীপক্ষ। তারা বলেন, এই রায়ের মাধ্যমে প্রতারণার মতো অপরাধের বিরুদ্ধে একটি দৃষ্টান্ত স্থাপিত হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর