1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৮:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

উপজেলা নির্বাহী অফিসারের ব্যতিক্রমী উদ্যোগ: চোর ধরতে নদীতে বসানো হলো সিসিটিভি ক্যামেরা

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ জানুয়ারি, ২০২৬
  • ১৭০ বার পঠিত

নওগাঁর মান্দা উপজেলায় মাছ চুরি রোধ ও দেশীয় মাছের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে ব্যতিক্রমী প্রযুক্তিনির্ভর উদ্যোগ নিয়েছে উপজেলা প্রশাসন। আত্রাই নদীর বুড়িদহ ঘাট মৎস্য অভয়াশ্রম এলাকায় নদীর বুকে স্থাপন করা হয়েছে উচ্চক্ষমতা সম্পন্ন সিসিটিভি ক্যামেরা।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে অভয়াশ্রম এলাকায় দিনের বেলা ও রাতের আঁধারে নিষিদ্ধ কারেন্ট জাল, বড়শি ও হুইল ব্যবহার করে মাছ চুরির অভিযোগ পাওয়া যাচ্ছিল। নদী এলাকার বিস্তৃতি বেশি হওয়ায় সার্বক্ষণিক পাহারা দেওয়া সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় স্মার্ট প্রযুক্তির মাধ্যমে নদী রক্ষার উদ্যোগ নেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

সরেজমিনে দেখা যায়, আত্রাই নদীর গুরুত্বপূর্ণ কয়েকটি পয়েন্টে স্থাপন করা হয়েছে আধুনিক সিসিটিভি ক্যামেরা। পাশাপাশি রাতের নিরাপত্তা জোরদার করতে খুঁটিতে বসানো হয়েছে সৌরশক্তি চালিত লাইট, যা নদী এলাকা আলোকিত রাখছে। এসব ক্যামেরা একটি বিশেষ অ্যাপের মাধ্যমে মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর রায়ের মোবাইল ফোনের সঙ্গে সংযুক্ত করা হয়েছে। ফলে অফিসে বা বাসায় অবস্থান করেও তিনি ২৪ ঘণ্টা নদীর পরিস্থিতি সরাসরি পর্যবেক্ষণ করতে পারছেন।

মৎস্য বিভাগ জানায়, ডিজিটাল নজরদারির ফলে আইড়, বোয়াল, চিতলসহ বিভিন্ন বিলুপ্তপ্রায় দেশীয় মাছ নির্বিঘ্নে বেড়ে ওঠার সুযোগ পাবে। এতে ভবিষ্যতে মাছের উৎপাদন বৃদ্ধি পাবে এবং স্থানীয় মানুষের আমিষের চাহিদা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

নদী তীরবর্তী বাসিন্দা সুরজিৎ কুমার বলেন, “অভয়াশ্রম ঘোষণার পরও কিছু অসাধু লোক লুকিয়ে মাছ চুরি করত। এখন সিসিটিভি বসানোয় আর সেই সুযোগ নেই। মাছ আমাদের জাতীয় সম্পদ, এটি রক্ষা করা আমাদের দায়িত্ব।”
বুড়িদহ গ্রামের লক্ষণ সেন বলেন, “এখানে ক্যামেরা বসানোর ফলে অবৈধভাবে মাছ ধরার প্রবণতা কমে গেছে। মা মাছগুলো সুরক্ষিত থাকলে ভবিষ্যতে মাছের উৎপাদন অনেক বাড়বে।”

মান্দা উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা দীপঙ্কর রায় জানান, “অভয়াশ্রমে এখন অ্যাপসের মাধ্যমে ২৪ ঘণ্টা নজরদারি রাখা হচ্ছে। অবৈধ মাছ শিকারের চেষ্টা ধরা পড়লে দ্রুত স্থানীয়দের জানানো হয় এবং প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হয়।”

এ বিষয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার জাহান সাথী বলেন, “দীর্ঘদিন চেষ্টা করেও বুড়িদহ অভয়াশ্রমে অবৈধ মাছ আহরণ পুরোপুরি বন্ধ করা যাচ্ছিল না। এডিবির অর্থায়নে নেওয়া বিশেষ সংরক্ষণ প্রকল্পের আওতায় সিসিটিভি ক্যামেরা ও সোলার লাইট স্থাপন করা হয়েছে। এতে অবৈধ মাছ শিকার বন্ধ হবে বলে আমরা আশাবাদী। প্রকল্পটি সফল হলে উপজেলার অন্যান্য অভয়াশ্রমেও এ ব্যবস্থা চালু করা হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর