1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টা, প্রশাসনের অভিযানে ট্রলারসহ আটক ২

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৯ জানুয়ারি, ২০২৬
  • ১৪৪ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় সরকারি খাস জমি দখলের চেষ্টার অভিযোগে উপজেলা প্রশাসন অভিযান চালিয়েছে। অভিযানের সময় দখলচেষ্টায় জড়িতরা পালিয়ে গেলেও ঘটনাস্থল থেকে দুইজনকে আটক করা হয়। পাশাপাশি দখল কার্যক্রমে ব্যবহৃত একটি ট্রলার জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (৮ জানুয়ারি) বিকেলে হাতিয়া উপজেলার বুড়িরচর ইউনিয়নের রহমত বাজার পর্যটন এলাকার পাশের একটি চরে এ ঘটনা ঘটে।
আটকরা হলেন চরকিং ইউনিয়নের মৃত আব্দুর রশিদের ছেলে মোহাম্মদ আবুল কাশেম এবং চরইশ্বর ইউনিয়নের মোবাশ্বের আহমেদের ছেলে মোহাম্মদ হাশেম।

স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, একটি সংঘবদ্ধ চক্র ‘ভূমিহীনদের পুনর্বাসন’ এর কথা বলে বিভিন্ন এলাকা থেকে লোকজন এনে ওই চরে জমি বুঝিয়ে দেওয়ার প্রতিশ্রুতি দেয়। এর অংশ হিসেবে তারা সকাল থেকে জায়গা মাপজোক ও স্লিপ বিতরণ শুরু করে। বন বিভাগ প্রথমে বাধা দিলেও দখলকারীরা তা মানেনি।

খবর পেয়ে বিকেলের দিকে সেখানে বহু মানুষের ভিড় জমে। কিন্তু প্রতিশ্রুতি অনুযায়ী জমি বুঝিয়ে না দেওয়ায় উপস্থিত লোকজনের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।

পরিস্থিতি নিয়ন্ত্রণে বন বিভাগের অনুরোধে উপজেলা নির্বাহী কর্মকর্তার নেতৃত্বে প্রশাসন ঘটনাস্থলে অভিযান চালায়। প্রশাসনের দল পৌঁছালে দখলকারীরা পালিয়ে যায়। এ সময় দুইজনকে আটক করা হয় এবং একটি ট্রলার জব্দ করা হয়।

জানা গেছে, ‘হাতিয়া নদীভাঙ্গা পুনর্বাসন বহুমুখী সমবায় সমিতি লিমিটেড’ নামের একটি সংগঠন দীর্ঘদিন ধরে অর্থের বিনিময়ে সদস্য সংগ্রহ করে আসছিল। তালিকাভুক্ত সদস্যদের মাঝে জমি বুঝিয়ে দেওয়ার উদ্যোগ নিতেই প্রশাসনের অভিযান পরিচালিত হয়।

স্থানীয় পল্লী চিকিৎসক ফাহাদুল ইসলাম পাবেল জানান, সংঘবদ্ধ একটি চক্র পরিকল্পিতভাবে পর্যটন এলাকা সংলগ্ন চরটি দখলের চেষ্টা করছিল। সময়মতো প্রশাসন হস্তক্ষেপ না করলে বড় ধরনের সংঘর্ষের আশঙ্কা ছিল।

হাতিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. সাইফুল আলম বলেন, অভিযানের সময় দুইজনকে আটক করা হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলাউদ্দিন জানান, এটি সরকারি খাস জমি এবং এখনো কাউকে বন্দোবস্ত দেওয়া হয়নি। অবৈধভাবে জমি দখল বা বাণিজ্যের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর