1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সুবর্ণচরে জোরপূর্বক জমি দখল ও প্রাণনাশের হুমকির অভিযোগে সংবাদ সম্মেলন

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৪ জানুয়ারি, ২০২৬
  • ১৬৯ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চর ওয়াপদা ইউনিয়নের ৭নং ওয়ার্ডের ধানেরশীষ গ্রামে জোরপূর্বক জমি দখল, মাছের খামার ও মালামাল লুটপাটের চেষ্টার অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে একটি ভুক্তভোগী পরিবার।

রবিবার (৪ জানুয়ারি) বিকাল ৪টার দিকে সুবর্ণচর উপজেলা প্রেসক্লাবে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পরিবারের সদস্য জোসনা বেগম।

লিখিত বক্তব্যে তিনি জানান, চর ওয়াপদা ইউনিয়নের ধানেরশীষ গ্রামের মৃত আব্দুল খালেক ও ফিরোজা বেগমের ওয়ারিশ হিসেবে তারা দীর্ঘদিন ধরে প্রায় তিন একর জমি শান্তিপূর্ণভাবে ভোগদখল করে আসছেন। ওই জমিতে বাড়িঘর নির্মাণ করে পরিবার নিয়ে বসবাসের পাশাপাশি জীবিকার উৎস হিসেবে মাছের খামার পরিচালনা করছেন তারা।

কিন্তু পারিবারিক সম্পত্তি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে একটি পক্ষ পরিকল্পিতভাবে তাদের জমির দখলে বাধা সৃষ্টি করছে বলে অভিযোগ করা হয়। এমনকি জমি সংক্রান্ত একটি মামলা আদালতে চলমান থাকা সত্ত্বেও সম্প্রতি সন্ত্রাসী কায়দায় বাড়িঘর ও মাছের খামার দখলের চেষ্টা চালানো হয়েছে বলে সংবাদ সম্মেলনে দাবি করা হয়।

জোসনা বেগম অভিযোগ করে বলেন, সোনাইমুড়ী উপজেলার ওয়াছেকপুর গ্রামের মৃত আব্দুর রব পাটোয়ারীর ছেলে ওমর ফারুক তার দলবল নিয়ে প্রকাশ্যে জমি দখলের চেষ্টা করে এবং তাকে প্রাণনাশের হুমকি দেয়। এ ধরনের কর্মকাণ্ড আইন ও বিচার ব্যবস্থার প্রতি চরম অবমাননার শামিল।

তিনি আরও বলেন, এসব ঘটনায় ভুক্তভোগী পরিবারটি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছে এবং তাদের জানমাল ও জীবিকা মারাত্মক হুমকির মুখে পড়েছে।

সংবাদ সম্মেলন থেকে অবিলম্বে অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং ভুক্তভোগী পরিবারের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর