1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নোয়াখালীর সুবর্ণচরে জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, নারীসহ ৮ জন আহত

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১ জানুয়ারি, ২০২৬
  • ১৮৯ বার পঠিত

নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরওয়াপদা ইউনিয়নের চর আমিনুল হক গ্রামে জমি সংক্রান্ত বিরোধের জেরে বুধবার (৩১ ডিসেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একই পরিবারের ৮ জন আহত হন। আহতদের মধ্যে নারীও রয়েছেন।

আহতরা হলেন: আব্দুর রহমান (৬০), নুর উদ্দিন (৩০), আলা উদ্দিন (২৮), ছালা উদ্দিন (২৬), শাহানা আক্তার (২৭), মুর্শিদা আক্তার (২৭), পারভীন আক্তার (৪২) ও নুপুর আক্তার (২৫)। স্থানীয়রা তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়িতে ফিরিয়ে দেন।

ভুক্তভোগী নুর উদ্দিন জানান, প্রায় ৪০–৪৫ বছর আগে তার পিতা আব্দুস শহিদ এই এলাকায় ৮০ শতাংশ জমি ক্রয় করেন। সেই জমিতে পরিবারসহ দীর্ঘদিন ধরে বসবাস করছেন। তিনি অভিযোগ করেন, তাদের মালিকানাধীন জমিতে মাটি কাটার সময় পাশ্ববর্তী সদর উপজেলার চর শুল্লুকিয়া গ্রামের সফিক মাঝির পুত্র জামাল উদ্দিনের নেতৃত্বে ২০–২৫ জন দেশীয় অস্ত্র ও লাঠিসোটা নিয়ে হামলা চালায়। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে হামলাকারীরা পালিয়ে যায়।

অভিযুক্ত জামাল উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, বিরোধপূর্ণ জমি তিনি এক বছর আগে ক্রয় করেছেন। নুর উদ্দিনরা সেখানে মাটি কাটছিল বলে বাঁধা দেয়ার সময় মারামারি ঘটে।

চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা লুৎফর রহমান বলেন, “এ বিষয়ে এখনো কেউ লিখিত অভিযোগ করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর