1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ১৪ বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ চোরাকারবারি আটক

সাইদুল ইসলাম হেলাল (নওগাঁ প্রতিনিধি)
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

নওগাঁর পত্নীতলা উপজেলায় সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে আরও একটি সফলতা অর্জন করেছে ১৪ বিজিবি ব্যাটালিয়ন।

বুধবার (১৮ ডিসেম্বর ২০২৫) বিকেল আনুমানিক সাড়ে ৩টার দিকে হাটসুল বিওপি’র টহল কমান্ডার নায়েক সুবেদার মো. সোয়েব আলী মুন্সীর নেতৃত্বে একটি বিশেষ টহল দল সীমান্ত পিলার ২৫১/৫-এস থেকে প্রায় ৭০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাটশাওলী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে বিজিবি সদস্যরা ১৯৭ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং একটি মোবাইল ফোনসহ একজন চোরাকারবারিকে আটক করতে সক্ষম হন।

আটককৃত ব্যক্তির নাম মো. রুহুল আমিন (৩২)। তিনি মো. সুলতান খন্দকারের ছেলে। তার বাড়ি নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার হাটশাওলী গ্রামে (পোস্ট–শ্যামপুর)।

বিজিবি সূত্র জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য ও অন্যান্য মালামালের আনুমানিক সিজার মূল্য ৪৯ হাজার ৪০০ টাকা। আটককৃত আসামীর বিরুদ্ধে পত্নীতলা থানায় মামলা দায়েরের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে এবং উদ্ধারকৃত মালামালসহ তাকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।

এ বিষয়ে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আব্দুল্লাহ আল মামুন, পিএসসি বলেন, নওগাঁ ও জয়পুরহাট সীমান্ত এলাকায় গরু পাচার, মাদক পাচার, অবৈধ সীমান্ত পারাপারসহ সব ধরনের চোরাচালান প্রতিরোধে বিজিবির সর্বাত্মক অভিযান অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও এই অভিযান আরও জোরদার করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর