1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার চৌদ্দগ্রামে স্লিপার বাসের ধাক্কা: লালমনিরহাটের জব্বারের মৃত্যু

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

কুমিল্লার চৌদ্দগ্রামে সড়ক দুর্ঘটনায় যাত্রীবাহী স্লিপার বাস ও মিনি পিকআপ এর সংঘর্ষে আব্দুল জব্বার (১৮) নামের একজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৪ জন। নিহত আব্দুল জব্বার লালমনিহাট জেলার সদর থানার মরণখা গ্রামের ফজলে হকের ছেলে। ঘটনাটি ঘটেছে সোমবার (০৮ ডিসেম্বর) রাত সাড়ে আটটায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চিওড়া এলাকায়। মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ বিষয়রি নিশ্চিত করেছেন।
‎
‎স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলা চিওড়া রাস্তা মাথায় পুরাতন চট্টগ্রামগামী মহাসড়ক থেকে টাইলস বোঝাই পিকআপ (ঢাকা- মেট্রো ন ১৩ – ৪১ ৪৭) পশ্চিম দিকে ধোরকরা যাওয়ার উদ্দেশ্যে ঢাকাগামী মহাসড়ক ক্রস করার সময় কক্সবাজার থেকে ছেড়ে আসা একে ট্রাভেলস স্লিপার বাসটি (ঢাকা মেট্রো -ব -১৪ – ৬৭৬৮) দ্রুত গতিতে এসে ধাক্কা দিলে স্লিপার বাসের সামনের অংশ দুমড়ে মুছে যায়। এতে ঘটনাস্থলে পিকআপ এর উপরে বসে থাকা একজন নিহত হয় এবং স্লিপার বাসের ১৪ যাত্রী আহত হয়।
‎
‎আহতরা হলেন শরীফ (২৮), ইমরান হোসেন ( ৩৬), শান্তা ইসলাম (২৯), ফাহিম (২৬), মাজহারুল হক (২৫), রিয়াজ হোসেন (২৬), আশরাফুল ইসলাম (২৮), শায়েস্তাবিন হায়দার (২৯), সাইমা তাবাসসুম (২৫), ইতি আক্তার (২৩), রিপন (২৮), মিলন (২৬), শহিদুল ইসলাম (৩৬) ও সুমাইয়া আক্তার (২৬)।
‎
‎আহত স্লিপার বাসের যাত্রী ঢাকা যাত্রাবাড়ীর বাবু জানান তারা ৮ বন্ধু কক্সবাজার কলাতলী থেকে সোমবার সকাল ১১ টায় একে ট্রাভেলস স্লিপার বাসে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। পথিমধ্যে সড়ক দুর্ঘটনায় আমাদের তিন বন্ধু গুরুতর আহত হয়। প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে কুমিল্লা মেডিকেল কলেজে প্রেরণ করা হয়েছে।
‎
‎চৌদ্দগ্রাম স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগের চিকিৎসক জানান, সড়ক দুর্ঘটনা আহতদের প্রাথমিক চিকিৎসা দিয়ে কুমিল্লা প্রেরণ করা হয়েছে।
‎
‎মিয়াবাজার হাইওয়ে থানা পুলিশ জানান, দুর্ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনদের কাছে লাশ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর