1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে শিক্ষার্থীকে দোতলা থেকে ফেলে দেওয়ার অভিযোগে উত্তেজনা

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২০ নভেম্বর, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দির রায়পুর মাতৃভূমি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে নবম শ্রেণির এক শিক্ষার্থীকে দোতলা থেকে ধাক্কা দিয়ে নিচে ফেলে দেওয়ার অভিযোগ উঠেছে প্রতিষ্ঠানটির ভাইস প্রিন্সিপাল মুশফিকুর রহমানের বিরুদ্ধে। বুধবার দুপুরে এ ঘটনাকে কেন্দ্র করে এলাকাবাসী ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা দেখা দেয়।
‎
‎অভিযুক্ত শিক্ষার্থী রুহেল সরকার জানান,
‎দুই দিন স্কুলে উপস্থিত না থাকার পর বুধবার স্কুলে গেলে ভাইস প্রিন্সিপাল রাগান্বিত হয়ে দোতলা থেকে তাকে ধাক্কা দিয়ে ফেলে দেন। এতে মাথায় গুরুতর আঘাত পেয়ে তিনি অজ্ঞান হয়ে পড়েন।
‎
‎পরে তাকে দ্রুত গৌরীপুর সরকারি হাসপাতালে ভর্তি করা হয়। প্রাথমিক চিকিৎসার পর তার জ্ঞান ফিরে আসে। রুহেল জানান, মাথায় তীব্র ব্যথার পাশাপাশি হাতের কনুইতেও প্রচণ্ড ব্যথা রয়েছে।
‎
‎এ ঘটনার বিষয়ে জানতে স্কুলের অধ্যক্ষ ওমর ফারুকের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
‎
‎এদিকে ঘটনাটি জানাজানি হলে স্কুলের অভিভাবক ও শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। সংবাদ লেখা পর্যন্ত থানায় কোনো অভিযোগ দায়ের হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর