1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মীকে অপহরণ করে ৪ লাখ টাকা ছিনতাই: দুইজন গ্রেফতার

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ১৬০ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে গ্রামীণফোনের দুই কর্মীকে মাইক্রোবাসে তুলে নিয়ে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় দুইজনকে গ্রেফতার করেছে নাটোর র‌্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ। গ্রেফতাররা হলেন—গনেশ মহন্ত (৩৭) এবং ওয়ারেন্টভুক্ত আসামি সাগর আলী (২৩)।
‎
‎শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নওগাঁর মৃধাপাড়া এলাকায় অভিযান চালিয়ে গনেশ মহন্তকে গ্রেফতার করে র‌্যাব-৫ ও আত্রাই থানা পুলিশ। তিনি নওগাঁ জেলার চকদেব নুনিয়াপাড়া মহল্লার গোপাল মহন্তের ছেলে।
‎
‎এ ছাড়া পৃথক অভিযানে গতকাল আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকা থেকে সাগর আলীকে গ্রেফতার করে পুলিশের একটি দল। তিনি আত্রাই উপজেলার বিহারিপুর গ্রামের মৃত গোলাম হোসেনের ছেলে।
‎
‎রবিবার (১৬ নভেম্বর) দুপুরে গ্রেফতার দুই আসামিকে আদালতের মাধ্যমে নওগাঁ জেলা হাজতে পাঠানো হয়।
‎
‎আত্রাই থানার অফিসার ইনচার্জ মো. মনসুর রহমান জানান, গ্রামীণফোনের দুই কর্মীকে সড়ক থেকে তুলে নিয়ে অস্ত্রের মুখে জিম্মি করে ৪ লাখ টাকা ছিনিয়ে নেয় ছিনতাইকারীরা। ভুক্তভোগীর অভিযোগের পর র‌্যাব-৫ ও পুলিশের যৌথ অভিযানে দুইজনকে গ্রেফতার করা সম্ভব হয়। আইনি প্রক্রিয়া শেষে তাঁদের জেলহাজতে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর