1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলা ও হাতিয়ায় কোস্ট গার্ডের পৃথক অভিযানে ১২ পাচারকারী আটক

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ২১৩ বার পঠিত

ভোলা ও নোয়াখালীর হাতিয়ায় পৃথক অভিযানে অবৈধ সিমেন্ট, ইয়াবা, নগদ অর্থ ও মোটরসাইকেলসহ ১২ জন মাদক পাচারকারীকে আটক করেছে কোস্ট গার্ড। বুধবার (১২ নভেম্বর) রাত থেকে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল পর্যন্ত এসব অভিযান পরিচালনা করা হয়।

কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন হাতিয়া কর্তৃক ১২ নভেম্বর বুধবার রাত ১১টা ৩০ মিনিট থেকে ১৩ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত হাতিয়া থানাধীন মেঘনা নদীতে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় দুটি ফিশিং বোটে তল্লাশি চালিয়ে অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানমারে পাচারের উদ্দেশ্যে বহনকৃত ৬৪৫ বস্তা সিমেন্ট জব্দ করা হয়। এর বাজারমূল্য প্রায় ৩ লাখ ৬৭ হাজার ৬৫০ টাকা। এ ঘটনায় ১১ জন পাচারকারীকে আটক করা হয়।

অন্যদিকে, গোপন সংবাদের ভিত্তিতে একই দিন মধ্যরাতে কোস্ট গার্ড বেইজ ভোলা কর্তৃক সদর থানার ঘুইংগারহাট বাজার সংলগ্ন এলাকায় আরেকটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সন্দেহভাজন এক ব্যক্তিকে তল্লাশি করে ৪৬ পিস ইয়াবা, নগদ ১ হাজার ৫০ টাকা এবং একটি মোটরসাইকেলসহ আটক করা হয়। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৩ হাজার টাকা।

আটককৃত পাচারকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কোস্ট গার্ডের এই কর্মকর্তা।

তিনি আরও বলেন, “অবৈধ কার্যকলাপ রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর