1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

অবরোধে শিশুদের হাতে রামদা-লাঠি, ফেসবুক লাইভে যুবলীগ নেতার ভিডিও ভাইরাল

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ নভেম্বর, ২০২৫
  • ১১৩ বার পঠিত

লকডাউনকে কেন্দ্র করে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও তার অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় ঢাকা-খুলনা ও বরিশাল মহাসড়কের একাধিক স্থান অবরোধ করেছেন। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল ৬টা থেকে আলগী ইউনিয়নের শুয়াদী বাসস্ট্যান্ড এলাকায় শুরু হওয়া এ অবরোধ চলে সকাল ৯টা পর্যন্ত।
‎
‎এসময় বিক্ষোভকারীরা মহাসড়কে গাছের গুঁড়ি ফেলে ও টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। স্থানীয়রা জানান, অবরোধ চলাকালে নারীসহ অল্প বয়সী শিশুরাও দেশীয় অস্ত্র, লাঠিসোঁটা ও হেলমেট পরে সড়কে অবস্থান নেয়।
‎
‎জেলা যুবলীগ নেতা দেবাশীষ নয়নের ফেসবুক লাইভে দেখা যায়, শতাধিক নেতা-কর্মী রামদা, ঢাল-সরকি হাতে মহাসড়কে অবস্থান করছেন। ভিডিওতে এক শিশুকে রামদা হাতে স্লোগান দিতে দেখা যায়।
‎
‎অবরোধের কারণে ঢাকা ও বরিশালমুখী যানবাহন চলাচল বন্ধ হয়ে পড়ে।
‎
‎ভাঙ্গা হাইওয়ে থানার ওসি মো. রোকিবুজ্জামান বলেন, “ভাঙ্গার পুলিয়া এলাকায় অবরোধ করা হলেও এক ঘণ্টার মধ্যেই তা অপসারণ করা হয়েছে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর