1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে হাতেনাতে মোটরসাইকেল চোর আটক

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ৩ নভেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

সোমবার (৩ নভেম্বর) সকালে নাটোর-নওগাঁ মহাসড়কের খোলাপাড়া এলাকায় স্থানীয়দের তৎপরতায় হাতেনাতে আটক হয়েছেন এক মোটরসাইকেল চোর। পরে আত্রাই থানা পুলিশ তাকে হেফাজতে নিয়েছে।
‎
‎পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল আনুমানিক ৭টার দিকে আত্রাইয়ের সাহেবগঞ্জ গ্রামের বাসিন্দা মমিন ইসলাম তার মোটরসাইকেল মহাসড়কের পাশে পার্ক করে পার্শ্ববর্তী বাসায় ব্যক্তিগত কাজে যান। সুযোগ বুঝে রাজশাহী জেলার বিমানবন্দর থানার বায়া-বালিয়াডাঙ্গা গ্রামের মৃত কুড়ানের ছেলে জিয়াউল হক (৪২) মোটরসাইকেলটি নিয়ে পালানোর চেষ্টা করেন।
‎
‎ঘটনার সময় মমিন ইসলামের মা চুরির ঘটনা দেখার সঙ্গে সঙ্গে চিৎকার শুরু করলে আশেপাশের মানুষ ঘটনাস্থলে ছুটে এসে জিয়াউল হককে ধাওয়া করে মোটরসাইকেলসহ আটক করেন। পরে স্থানীয়রা তাকে আত্রাই থানার পুলিশের কাছে হস্তান্তর করেন।
‎
‎আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মনসুর রহমান বলেন, “সাধারণ জনতার সাহসিকতা এবং দ্রুত পদক্ষেপের কারণে চোরকে হাতেনাতে আটক করা সম্ভব হয়েছে। আমরা স্থানীয়দের ধন্যবাদ জানাই। আটক জিয়াউল হকের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়া চলছে। এছাড়া জিজ্ঞাসাবাদে দেখা হবে তিনি কোনো সংঘবদ্ধ চক্রের সঙ্গে সম্পৃক্ত কি না।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর