1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:২৩ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ায় জামায়াতের নির্বাচনী পথসভায় জনতার ঢল

ফখরুল মোস্তফা, নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫
  • ২৫১ বার পঠিত

নোয়াখালী ০৬ (হাতিয়া) আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ মোহাম্মদ মাহফুজুল হকের নির্বাচনী পথসভা ও বিশাল মোটরসাইকেল র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। পথসভায় জনতার ঢল নেমেছে। স্থানীয়রা বলেন, এই যাবৎকালে হাতিয়ায় জামায়াতে ইসলামীর যত সভা-সমাবেশ হয়েছে এটিই সর্ববৃহৎ পথসভা। 
শুক্রবার (৩১ অক্টোবর) সকাল সাড়ে ৯ টায় উপজেলার সাগরিয়া বাজার থেকে দাঁড়িপাল্লার সমর্থনে এ র‌্যালি ও পথসভা শুরু হয়। এতে সহস্রাধিক মোটরসাইকেল ও পিকআপ যোগে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মী’সহ কয়েক হাজার সমর্থক অংশ নেয়।

র‌্যালি ও পথসভার  শুরুতে উপজেলা জামায়াতের আমির মাস্টার বোরহানুল ইসলাম এক সংক্ষিপ্ত বক্তব্য দেন। তিনি বলেন, বাংলাদেশ জামায়াতে ইসলামী একটি গণতান্ত্রিক দল। আসছে জাতীয় সংসদ নির্বাচনে দাঁড়িপাল্লার সমর্থনে আজকের এই পথসভা ও র‌্যালিতে জনগনের ঢল নেমেছে। এতেই বুঝা যায় হাতিয়ার মানুষ দাঁড়িপাল্লায় ভোট দিয়ে মাহফুজুল হককে এমপি নির্বাচিত করতে মুখিয়ে আছেন।

পরে উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা ইদ্রিসের দোয়ার মধ্যদিয়ে সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাড.শাহ্ মোহাম্মদ মাহফুজুল হকের নেতৃত্বে জাহাজমারা ও তমরদ্দি বাজার হয়ে উপজেলা শহর ওছখালীতে এসে সমাপ্ত হয়। 

এসময় সমাবেশে সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহ্ মোহাম্মদ মাহফুজুল হক বলেন, এখানে দল ও ব্যক্তির পরিবর্তন হয়েছে , কিন্তু হাতিয়ার মানুষের ভাগ্যের পরিবর্তন হয়নি। আমরা মনে করি বাংলাদেশ জামায়াতে ইসলামীকে যদি হাতিয়ার মানুষ এবার আমাদেরকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে নির্বাচিত করে, তাহলে আমরা সম্প্রীতি, ভ্রান্তিত্বের একটা কল্যাণকর ও সমৃদ্ধপূর্ণ হাতিয়া গড়ে তুলবো। এখানে কোন মানুষ দরিদ্রসীমার নীচে বসবাস করবে না, বেকারত্ব থাকবে না, চিকিৎসার অভাবে মানুষ মারা যাবে না, এখানকার ছেলে-মেয়েরা সুশিক্ষায় শিক্ষিত হয়ে গড়ে ওঠবে।

এ সময় উপজেলা জামায়াতের সেক্রেটারি নুর উদ্দিন মেশকাত, হাতিয়া পৌরসভা আমির মাওলানা তাওফিকুল ইসলাম, পৌরমেয়র প্রার্থী সাব্বির আহমেদ তাফসীর’সহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর