নোয়াখালীর সুবর্ণচর উপজেলার চরবাটা ইউনিয়নের চর মজিদ ভূঁইয়ার হাট এলাকায় জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো “শহীদ জিয়া স্মৃতি নাইট শর্টপিচ ক্রিকেট টুর্নামেন্ট ২০২৫–২৬ (সিজন–০২)” এর শুভ উদ্বোধন।
শনিবার সন্ধ্যায় ইসলামিয়া আরাবিয়্যাহ মাদরাসা মাঠে ফিতা কেটে টুর্নামেন্টের উদ্বোধন ঘোষণা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব অলি উল্যাহ সওদাগর, সাবেক সভাপতি, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপি।
শুভ উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন জনাব নুরুল ল্হদা, সদস্য সচিব, সুবর্নচর উপজেলা যুবদল।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
জনাব মহি উদ্দিন মহিম, সাবেক সাধারণ সম্পাদক, ২নং চরবাটা ইউনিয়ন বিএনপি
জনাব নুর মোঃ ভুট্টু, সাধারণ সম্পাদক, ২নং চরবাটা ইউনিয়ন যুবদল
জনাব মোঃ সোহেল, বিশিষ্ট ব্যবসায়ী, চর মজিদ ভূঁইয়ার হাট
জনাব মোঃ জামাল উদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক, সুবর্নচর উপজেলা ছাত্রদল
অনুষ্ঠানটি পরিচালনা করেন সালা উদ্দিন সাকা, সাবেক সভাপতি, ২নং চরবাটা ইউনিয়ন ছাত্রদল।
সভাপতিত্ব করেন মাওলানা আহসান উল্যাহ শামীম (এম.এ), সভাপতি ৮ নং ওয়ার্ড যুবদল।
সঞ্চালনায় ছিলেন কাজল কালো, সিনিয়র ভাইস প্রেসিডেন্ট, জাসাস, সুবর্নচর উপজেলা।
টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন—
নুর হোসেন কাইয়ুম, মোঃ আমির হোসেন (ইরাক প্রবাসী), মোঃ সোহরাব (ইরাক প্রবাসী), মোঃ সিরাতুল ইসলাম (সীমান্ত), মোঃ মতুর্জা, ও মোঃ মাছুম হোসেন (রাজু)।
স্থান: ইসলামিয়া আরাবিয়্যাহ মাদরাসা মাঠ, চর মজিদ চরবাটা ভূঁইয়ার হাট, ৮ নং ওয়ার্ড, গ্রাম মোঃ পুর (কব্বর ব্যাপারীর দোকান সংলগ্ন)।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা যুবসমাজকে সুস্থ ধারার খেলাধুলায় সম্পৃক্ত রাখতে এ ধরনের টুর্নামেন্টের গুরুত্ব তুলে ধরেন এবং আয়োজকদের ধন্যবাদ জানান।