1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আনোয়ারা সার্কেলে নবাগত এএসপি মাহমুদুল হাসানের যোগদান

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৭ মে, ২০২৬
  • ৭৪ বার পঠিত

চট্টগ্রাম জেলা পুলিশের আওতাধীন আনোয়ারা সার্কেলে সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন মাহমুদুল হাসান।

রবিবার (১৭ মে) তিনি আনোয়ারা সার্কেলের দায়িত্বভার গ্রহণ করেন। যোগদানের পর তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন এবং দাপ্তরিক কার্যক্রম পরিদর্শন করেন। এ সময় তিনি সার্কেলের চলমান আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিয়ন্ত্রণ কার্যক্রম ও জনগণের নিরাপত্তা নিশ্চিতকরণে গৃহীত বিভিন্ন উদ্যোগ সম্পর্কে খোঁজখবর নেন।

নবাগত এই কর্মকর্তা তাঁর দায়িত্ব পালনে আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন, মাদকবিরোধী অভিযান জোরদার এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রমকে অগ্রাধিকার দেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন। তিনি বলেন, জনগণের সঙ্গে পুলিশের সুসম্পর্ক ও পারস্পরিক সহযোগিতার মাধ্যমেই অপরাধমুক্ত, নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গঠন সম্ভব।

তিনি আরও জানান, সাধারণ মানুষের সেবা নিশ্চিত করতে পুলিশ সদস্যদের পেশাদারিত্ব, জবাবদিহিতা ও মানবিক আচরণের ওপর গুরুত্ব দেওয়া হবে। পাশাপাশি নারী, শিশু ও কিশোর অপরাধ প্রতিরোধেও বিশেষ নজর দেওয়া হবে।

চট্টগ্রাম জেলা পুলিশ আশা প্রকাশ করে জানায়, তাঁর দক্ষতা, সততা ও পেশাদারিত্ব আনোয়ারা সার্কেলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর