1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে মহিলা মাদ্রাসার প্রবেশপথে দুর্ভোগ, রাস্তা নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা

টাইমস নিউজ ডেস্ক
  • প্রকাশের সময় : বুধবার, ২৯ অক্টোবর, ২০২৫
  • ১৫৩ বার পঠিত

দাউদকান্দিতে মহিলা মাদ্রাসার প্রবেশপথে দুর্ভোগ, রাস্তা নির্মাণে প্রশাসনের হস্তক্ষেপ কামনা
‎
‎কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিটেশ্বর ইউনিয়নের চন্দ্রশেখরদী গ্রামে একটি মহিলা মাদ্রাসা নির্মাণের উদ্যোগ নিয়েছেন স্থানীয় ধর্মপ্রাণ ব্যক্তিরা। তবে যাতায়াতের কোনো সরকারি রাস্তা না থাকায় মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ করেছেন উদ্যোক্তারা।
‎
‎এই প্রেক্ষাপটে সোমবার (২৭ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) নিকট লিখিত আবেদন জমা দিয়েছেন মাদ্রাসা উদ্যোক্তা মোঃ কাউসার আলম সরকার।
‎
‎আবেদনে তিনি উল্লেখ করেন, স্থানীয় দরিদ্র ও অসহায় শিশু-কিশোরীদের জন্য ইতোমধ্যে একই এলাকায় একটি এতিমখানা মাদ্রাসা প্রতিষ্ঠা করা হয়েছে, যেখানে শিক্ষার্থীরা বিনা খরচে পড়াশোনা করছে। এবার মহিলা শিক্ষার প্রসার ও ধর্মীয় শিক্ষার সুযোগ বৃদ্ধির লক্ষ্যে প্রায় ২৫০ ফিট দূরে একটি মহিলা মাদ্রাসা স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।
‎
‎কিন্তু সেখানে পৌঁছানোর জন্য কোনো রাস্তা না থাকায় মাদ্রাসার নির্মাণকাজ শুরু করা সম্ভব হচ্ছে না। এ অবস্থায় পার্শ্ববর্তী জমির মালিক মোঃ শাহজালাল মিয়ার সামান্য জমি ব্যবহার করে সরু একটি রাস্তা তৈরি করা সম্ভব হলেও, স্থানীয় কিছু অসাধু ব্যক্তির প্ররোচনায় জমির মালিক বর্তমানে তাতে অনীহা প্রকাশ করছেন বলে আবেদনে উল্লেখ করা হয়।
‎
‎মোঃ কাউসার আলম সরকার জানিয়েছেন, “আমরা রাস্তা করার জন্য জমির ন্যায্য মূল্য দিতে প্রস্তুত। কিন্তু কিছু দুষ্ট লোকের কারণে জমির মালিক রাজি হচ্ছেন না। ফলে মহিলা মাদ্রাসা নির্মাণকাজ আটকে আছে।”
‎
‎তিনি মানবিক বিবেচনায় ইউএনও’র মাধ্যমে বিষয়টি তদন্ত করে মহিলা মাদ্রাসার যাতায়াতের রাস্তা স্থাপনের ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়েছেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর