নওগাঁর মহাদেবপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুজ্জামান বলেছেন, মাদকমুক্ত সমাজ গড়তে সামাজিক আন্দোলনের বিকল্প নেই। এজন্য জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরসহ সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
সোমবার (২৭ অক্টোবর) সকাল ১১টায় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) জান্নাতুল নাঈম বিনতে আজিজ, উপজেলা প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ আককাস আলী, ওসি শাহিন রেজা, সমাজসেবা অফিসার মোহাম্মদ রেজওয়ানুল হক, মহিলা বিষয়ক কর্মকর্তা সুলতান মাহমুদসহ বিভিন্ন ইউপি চেয়ারম্যান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা।
সভায় মাদক, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড নিয়ে আলোচনা হয়।