1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৬ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে অস্ত্রের মহড়া: দুই পক্ষের সংঘর্ষে আহত চার, আটক একজন

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : রবিবার, ১৯ অক্টোবর, ২০২৫
  • ২০৮ বার পঠিত

কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় কলেজ ক্যাম্পাসে আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র প্রদর্শনের ঘটনা ঘটে।
‎
‎আজ রোববার (১৯ অক্টোবর) বেলা ১২টার দিকে কলেজের কান্দিরপাড় এলাকায় উচ্চ মাধ্যমিক শাখায় এই সংঘর্ষ হয়। এতে অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন বলে জানা গেছে। আহতরা হলেন মোস্তাফিজুর রহমান, অনয় দেবনাথ, মো. মাহিন ও মো. রিজভী। তারা বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
‎
‎প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে ব্যবসায় শিক্ষা বিভাগের শিক্ষার্থী জিসান ও ফাহাদের সঙ্গে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী তানভীন সিফাতের বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। পরে সিফাত তার বাহিরের বন্ধুদের কলেজে ডেকে এনে ধারালো অস্ত্র নিয়ে হামলা চালায়।
‎
‎এদিকে সংঘর্ষের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ভিডিওতে দেখা যায়, এক তরুণ রামদা হাতে দৌড়াচ্ছে এবং অপর এক তরুণের হাতে পিস্তল। স্থানীয় সূত্রে জানা গেছে, রামদাধারী তরুণটি সিফাত।
‎
‎কলেজ অধ্যক্ষ আবুল বাসার ভূঁঞা বলেন, “ঘটনার পর ক্যাম্পাসে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে জানা গেছে, আহতদের কেউ ভিক্টোরিয়া কলেজের শিক্ষার্থী নয়। তবে আমাদের কিছু শিক্ষার্থী জড়িত থাকতে পারে। প্রশাসনকে জানানো হয়েছে এবং তদন্ত কমিটি করা হবে।”
‎
‎কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিনুল ইসলাম জানায়, ঘটনার পর একজনকে অস্ত্রসহ আটক করা হয়েছে, বাকিদেরকে ধরতে অভিযান অব্যাহত রয়েছে।”
‎
‎অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোহাম্মদ সাইফুল মালিক বলেন, “সংঘর্ষের খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশ পাঠানো হয়েছে। পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর