1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

হাতিয়ার নিঝুমদ্বীপ সী-বিচ এলাকায় বালু উত্তোলন, সাবেক ইউপি সদস্যসহ ৬ জনের বিরুদ্ধে মামলা 

নোয়াখালী প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ১৮ অক্টোবর, ২০২৫
  • ২৮৩ বার পঠিত

নোয়াখালীর হাতিয়ায় নিঝুম দ্বীপ সী-বিচ থেকে বালু উত্তোলনের অভিযোগে সাবেক দুই ইউপি সদস্যসহ ৬ জনের নামে মামলা করেছে প্রশাসন। শুক্রবার বিকালে হাতিয়া থানায় মামলাটি করেন জাহাজমারা ইউনিয়নের সহকারী ভূমি কর্মকর্তা মো: হুমায়ুন কবির।
‎
‎মামলায় আসামী করা হয় নিঝুমদ্বীপ ইউনিয়নের সাবেক মেম্বার আনোয়ার হোসেন। তিনি একই ইউনিয়নের সম্প্রতি বিলুপ্ত হওয়া কমিটির সভাপতির দায়িত্ব পালন করে ছিলেন। অন্যজন সাহেদ উদ্দিন মেম্বার। তিনি একই কমিটির সহ-সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। এছাড়া অন্যান্য আসামীরা বিনএপির রাজনীতির সাথে জড়িত।  
‎
‎জানা যায়, গত কয়েকদিন ধরে নিঝুমদ্বীপ জাতীয় উদ্যানের নামার বাজার এলাকার সী-বিচ থেকে বালু উত্তোলন করে আসছে একটি গ্রপ। তারা সরাসরি ড্রেজার মিশিন বসিয়ে পাওয়ার টিলারের মাধ্যমে এই বালু বিভিন্ন জায়গায় বিক্রি করে আসছে। প্রশাসনের পক্ষ থেকে প্রথমে তাদেরকে বাধা দিলও তারা তা উপেক্ষা করে অনৈতিকভাবে এই কাজটি করে আসছে।
‎
‎পরে প্রশাসনের পক্ষ থেকে অভিযান চালিয়ে বালু উত্তোলনে ব্যবহার করা ড্রেজার মিশিন সহ বিভিন্ন যরাত্রপাতি জব্দ করে। পরে এই ঘটনায় জড়িতদের বিরুদ্ধে মামলা করে প্রশাসন।
‎
‎এই বিষয়ে মামলার আসামী সাহেদ উদ্দিন মেম্বার জানান, বালু উত্তোলনের সাথে তিনি জড়িত ছিলেন না। এর পরও তাকে আসামী করা হয়েছে। যা সম্পূর্ণ পরিকল্পিত একটি বিষয়। বালু উত্তোলনের সাথে যারা জড়িত তদন্ত করে তাদেরকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
‎
‎এই বিষয়ে হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আলাউদ্দিন বলেন, হাতিয়াতে বিভিন্ন জায়গায় অবৈধ ভাবে বালু উত্তোলনের চেষ্ঠা করা হয়েছে। যা কঠিন ভাবে প্রতিহত করা হয়েছে। নিঝুমদ্বীপ পর্যটন এলাকা। সেখানে বীচ থেকে বালু উত্তোলন করে অন্যত্র নিয়ে যাওয়া হয়েছে। এই বিষয়ে মামলা হয়েছে। দ্রত সময়ের মধ্যে আসামীদের আইনের আওতায় আনা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর