1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

বুড়িচংয়ে গোমতীর চর থেকে প্রশাসনের নাম ব্যবহার করে রিপন চক্রের মাটি লুট

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৭১৪ বার পঠিত

কুমিল্লার বুড়িচং উপজেলার পূর্বহুড়া এলাকার গোমতী নদীর চরের মাটি কেটে নেওয়ার অভিযোগ উঠেছে রিপন নামে এক ব্যক্তির বিরুদ্ধে।
‎
‎স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা প্রশাসনের পারমিশন আছে—এমন দাবি করে রিপন গত এক সপ্তাহ ধরে গোমতী নদীর চর থেকে মাটি কেটে বিক্রি করছেন। এসব মাটি আশপাশের ভরাট কাজ ও ইটভাটায় সরবরাহ করা হচ্ছে।
‎
‎স্থানীয়দের অভিযোগ, নদীর চর থেকে মাটি কাটার কারণে ওই এলাকার অনেক জমি চাষের অনুপযোগী হয়ে পড়েছে। দীর্ঘদিন বন্ধ থাকার পর সম্প্রতি রিপন প্রশাসনের নাম ব্যবহার করে নতুন করে মাটি উত্তোলন শুরু করেছেন বলে জানান তারা।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত রিপনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি দাবি করেন, “আমি নিজে উপজেলায় গিয়ে এসিল্যান্ড মহোদয়ার সঙ্গে কথা বলে পারমিশন নিয়েছি। উনি বলেছেন, উপরের মাটি কেটে নিতে পারব।” তবে পারমিশনের কাগজ চাইলে রিপন বলেন, “আপনারা নিজে গিয়ে এসিল্যান্ডের কাছ থেকে কাগজ দেখে নেন।”
‎
‎এ বিষয়ে বুড়িচং উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) সোনিয়া হক বলেন, “গোমতী নদীর মাটি কাটার বিষয়ে কোনো ধরনের পারমিশন দেওয়া হয়নি। কেউ প্রশাসনের নাম ব্যবহার করে মাটি কাটলে তা সম্পূর্ণ অবৈধ। দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর