1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লা দাউদকান্দির গোমতী-মেঘনা সেতু থেকে অস্ত্র ও মাদক উদ্ধার

দাউদকান্দি প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫
  • ৯৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে সেনাবাহিনীর বিশেষ অভিযানে গোমতী ও মেঘনা সেতুর নিচে অবস্থিত সুরঙ্গ থেকে পরিত্যক্ত অবস্থায় রাখা অস্ত্র, গুলি, ইয়াবা ও গাঁজা উদ্ধার করা হয়েছে।
‎
‎গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (১৫ অক্টোবর) রাত ১০টার দিকে সেনাবাহিনীর ৩৩ পদাতিক ডিভিশনের দাউদকান্দি ক্যাম্পের একটি বিশেষ দল এ অভিযান পরিচালনা করে। তল্লাশির এক পর্যায়ে সেতুর সুরঙ্গ থেকে একটি অস্ত্র, দুটি গুলি, উল্লেখযোগ্য পরিমাণ ইয়াবা ট্যাবলেট এবং গাঁজা উদ্ধার করা হয়।
‎
‎সেনাবাহিনীর ধারণা, সংঘবদ্ধ একটি চক্র ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দি অংশে যানজটের সুযোগে অস্ত্র ব্যবহার করে ছিনতাই বা ডাকাতির পরিকল্পনা করেছিল। পাশাপাশি গোমতী ও মেঘনা নদীতে ডাকাতির ক্ষেত্রেও এসব অস্ত্র ব্যবহারের সম্ভাবনা ছিল বলে সন্দেহ করছে সেনাবাহিনী।
‎
‎দাউদকান্দি সেনানিবাসের এক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করে জানান, “অভিযানটি গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত হয়। উদ্ধার করা অস্ত্র ও মাদকদ্রব্য থানায় হস্তান্তর করা হয়েছে।”
‎
‎দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী বলেন, “অস্ত্র ও মাদক পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়েছে। উদ্ধারকৃত জিনিসপত্র থানায় জব্দ রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। ”ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্তে যৌথ অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর