1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ

শরীফ রিমন
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ৫৭ বার পঠিত

এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ

রাজধানীর তেজগাঁও থানা এলাকা থেকে এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডপ্রাপ্ত পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করেছে ডিএমপির ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের স্মাগলিং অ্যান্ড ফেক কারেন্সি টিম। গ্রেফতারকৃতের নাম হলো-নজরুল ইসলাম ওরফে সোহাগ।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে জানা যায় মঙ্গলবার (১৪ অক্টোবর ২০২৫) বেলা আনুমানিক ০৪:৪০ ঘটিকায় ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগের একটি অভিযানিক দল তেজগাঁও থানা এলাকায় অভিযান পরিচালনা করে পরোয়ানাভুক্ত আসামি নজরুল ইসলাম ওরফে সোহাগকে গ্রেফতার করে।

ট্রান্সন্যাশনাল ক্রাইম বিভাগ সূত্রে আরও জানা যায় গ্রেফতারকৃত নজরুল ইসলাম তেজগাঁও থানার সিআর মামলা নং–১৪৫/১৮, ধারা–এন আই অ্যাক্ট এর ১৩৮ ধারা অনুসারে বিজ্ঞ আদালত কর্তৃক এক কোটি ২০ লাখ টাকা জরিমানা ও এক বছরের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত হন।

গ্রেফতারকৃত নজরুল এর বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর