1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

লক্ষ্মীপুরের রায়পুরে একই পরিবারের ৫ জনকে কুপিয়ে জখম

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৪ অক্টোবর, ২০২৫
  • ১৬৩ বার পঠিত

লক্ষ্মীপুরের রায়পুরে জমি নিয়ে বিরোধের জেরে একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় ঘরের ভেতর আসবাবপত্র ভাঙচুর এবং নগদ টাকা-স্বর্ণালঙ্কারসহ তিন লাখ টাকার মালামাল লুট করা হয়। প্রতিপক্ষের হামলার ভয়ে পরিবার নিয়ে পালিয়ে বেড়াচ্ছেন ভুক্তভোগী দিনমজুর শাহজাহান ও তার পরিবার।
‎
‎শুক্রবার (১০ অক্টোবর) রাতে উপজেলার উত্তর চরবংশী ইউনিয়নের মদিনা বাজার গ্রামে এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের এ হামলার ঘটনায় আহতরা হলেন- দিনমজুর শাহজাহান রাড়ী, আবদুর রহিম, রহিমা বেগম, লাকি বেগম ও সাথি আক্তার। তাদের মধ্যে শাহজাহান রাড়ীকে (৩৬) আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
‎
‎সোমবার ভুক্তভোগীর পরিবার জানান, দীর্ঘদিন ধরে মদিনা বাজার এলাকায় মাঝি বাড়ির ফারুক মাঝির পরিবারের সঙ্গে প্রতিবেশী দিনমজুর শাহজাহান রাড়ীর জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে এলাকায় বেশ কয়েকবার সালিশি বৈঠকও বসে। কিন্তু ফারুখ মাঝির কারণে কোনো সমাধান হয়নি। ঘটনার দিন বিরোধকৃত ওই জমি থেকে ফারুখ মাঝি তার লোকজন নিয়ে সুপারি পাড়েন। এ সময় বাধা দিলে নিরীহ শাহজাহান রাড়ী ও তার পরিবারের ওপর হামলা চালান ফারুখসহ তার লোকজন। কুপিয়ে জখম করা হয় একই পরিবারের শিশু ও নারীসহ পাঁচজনকে। আহতদের চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যান। পরে আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য জেলে শাহজাহান রাড়ীকে রাতেই পাঠানো হয় ঢাকা মেডিকেলে। এ ঘটনায় শাহজাহান রাড়ী বাদি হয়ে ফারুখ মাঝিসহ ৮ জনকে আসামি করে মামলা করেন।
‎
‎এ বিষয়ে অভিযুক্ত ফারুক মাঝি (৩৫) বলেন, প্রায় ৩০ বছর আগে ১৯ শতাংশ জমি আবদুল আজিজ রাড়ীর কাছ থেকে কেনেন আবদুল গফুর মাঝি। এই জমির বিরোধ নিয়ে স্থানীয়ভাবে আটবার সালিশ হয়। ১৬ শতাংশ জমি বুঝে পেলেও তিন শতাংশ বুঝে পাইনি আমরা। ঘটনার দিন ওই জমি থেকে সুপারি পাড়তে গেলে শাহজাহান রাড়ী বাধা দেন। এতে উভয়পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে ৭-৮ জন আহত হন।
‎
‎রায়পুর থানার পুলিশ পরিদর্শক আবদুল মান্নান বলেন, জখম শিশু ও নারীসহ শাহজাহান রাড়ী আমাদের কাছে আসলে চিকিৎসার জন্য হাসপাতাল পাঠানো হয়। অভিযুক্তদের আইনের আওতায় আনতে সব ধরনের পদক্ষেপ নিচ্ছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর