1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে হত্যা মামলার আসামী মেজর মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৭ অক্টোবর, ২০২৫
  • ২০১ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সদস্য মেজর (অব.) মোহাম্মদ আলী সুমনের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে উপজেলা বিএনপি, ইউনিয়ন বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
‎
‎সোমবার (৬ অক্টোবর) সন্ধ্যায় গৌরীপুর সিটি ব্যাংকের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে গৌরীপুর-হোমনা সড়ক প্রদক্ষিণ শেষে আঙ্গাউড়া এলাকায় গিয়ে শেষ হয়।
‎
‎বিক্ষোভ মিছিলে উপস্থিত ছিলেন— দাউদকান্দি উপজেলা বিএনপির সদস্য সচিব ভিপি জাহাঙ্গীর আলম, কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহ্বায়ক আসিফ কবির, দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আব্দুল বাছেদ, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আখতারুজ্জামান খোকন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. সেলিম হাজার, গৌরীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন, ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. মনির হোসেন, যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুর রহমান গরিব, সাবেক সাংগঠনিক সম্পাদক মো. মাছুম আলম সরকার, আল আমিন আলাল প্রমুখ।
‎
‎উল্লেখ, গতকাল রবিবার রাতে রাজধানীর গুলশান এলাকা থেকে দাউদকান্দি থানা পুলিশের একটি দল দাউদকান্দি উপজেলার সাবেক চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা মেজর অবঃ মোহাম্মদ আলী সুমনকে গ্রেফতার করেছেন। সোমবার আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর