1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২১ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে ভ্যান উল্টে এক শিশুর মর্মান্তিক মৃত্যু ‎

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ৯১ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে ভ্যান উল্টে গিয়ে ভ্যানের নিচে চাপা পড়ে তাহিদ (৬) নামে এক শিশুর প্রাঁণ হারিয়েছে। নিহত শিশুটি নওগাঁর আত্রাইয়ের কিচমত- জাতোপাড়া গ্রামের মো. নাইমের ছেলে। সোমবার (২৯ সেপ্টেম্বর) আনুমানিক বেলা ১টার দিকে কিচমত-জাতোপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।
‎
‎জানা গেছে, ভ্যান চালক বালি তোলার কাজে ভ্যানটি একটি স্থানে রেখে সেখান থেকে কিছু দূরে চলে যান। ঠিক সেই সুযোগে সেখানে যায় তৌহিদ নামের এই শিশুটি। এসময় শিশুটি খেলারছলে ভ্যানের ভিতরে থাকা চাবিটি হাত দিয়ে ঘুরাতে থাকলে হঠাৎ ভ্যানটি উল্টে যায়। এতে উল্টে যাওয়া ভ্যানের নিচে চাপা পড়ে আহত হয় শিশুটি।
‎
‎পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জরুরি ভিত্তিতে হাসপাতালে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে শিশুটির মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে পুরো কিচমত- জাতোপাড়া গ্রামে নেমে আসে শোকের ছায়া। শিশুটির অকাল মৃত্যুতে পরিবারের সদস্যরা যেমন ভেঙে পড়েছেন, তেমনি শোকের সাগরে ভাসছেন প্রতিবেশীরাও। 
‎
‎এদিকে, এই মর্মান্তিক ঘটনায় ভ্যান চালকের কোনো দোষ নেই বলে জানিয়েছেন ঘটনার প্রত্যক্ষদর্শীরা। তারা বলছেন, এটি একটি দুর্ভাগ্যজনক দূর্ঘটনা। নিহত শিশু তৌহিদের বাবা মো. নাইম শোকে কারত হয়ে বলেন, আমার ছেলে আর ফিরে আসবে না। সবার কাছে আমি দোয়া চাই, যেন আল্লাহ তাকে জান্নাত বাসী করেন। এটা ছিল আমার একমাত্র সন্তান। তার এই আকস্মিক চলে যাওয়া আমরা মানতে পারছি না। সবাই মিলে তাকে খুঁজছিলাম, শেষমেশ যে দৃশ্য দেখলাম তা আমার সারা জীবনের জন্য কষ্টের হয়ে রইলো।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর