1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

সুনামগঞ্জে আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে মসজিদের টাকা আত্মসাতের অভিযোগ

টাইমস প্রতিবেদক
  • প্রকাশের সময় : শনিবার, ২৭ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৭ বার পঠিত

সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার পাথারিয়া নতুন জামে মসজিদের টাকা আত্মসাৎ করার প্রতিবাদে আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজার বিরুদ্ধে মানববন্ধন করেছেন এলাকার মুসল্লি ও সর্বস্তরের জনগণ। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) জুমার নামাজ শেষে মসজিদ প্রাঙ্গণে এ মানববন্ধন কর্মসূচি পালন করা হয়। মানববন্ধনে বক্তারা বলেন, আওয়ামী লীগ নেতা শামসুল ইসলাম রাজা ২০২২ সালে দলীয় প্রভাব খাটিয়ে মসজিদের মুতাওয়াল্লির দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব পালনকালে মসজিদের তহবিলের সাত লক্ষ টাকা নিজের কাছে রেখে দেন তিনি।

‎গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর মসজিদের তহবিলের টাকা না দিয়েই যুক্তরাজ্যে পালিয়ে যান তিনি। মসজিদ পরিচালনা কমিটির পক্ষ থেকে একাধিকবার টাকা ফেরত দেওয়ার জন্য যোগাযোগ করা হলেও নানা অজুহাত দেখান তিনি।

‎বক্তারা বলেন, মসজিদের তহবিলের টাকা আত্মসাৎ করায় ইমাম-মুয়াজ্জিনের বেতন দিতে হিমশিম খেতে হচ্ছে। মসজিদের বাউন্ডারি দেয়াল ধ্বসে পড়লেও সংস্কার করা যাচ্ছে না। অর্থের অভাবে মসজিদে প্রবেশের রাস্তা ও অন্যান্য সংস্কার কাজও করা সম্ভব হচ্ছে না।

‎মানববন্ধনে বক্তব্য দেন- মসজিদের প্রাক্তন ইমাম মাওলানা জয়নুল ইসলাম, মুতাওয়াল্লি ইজাজুল ইসলাম, মসজিদ কমিটির সভাপতি তারা মিয়া, ইউপি সদস্য আব্দুর রাজ্জাক, শামছুল ইসলাম ও মনির হোসেন। এ সময় উপস্থিত ছিলেন- ইউপি সদস্য আব্দুল কাইয়ুম, নুর মিয়া, মোশাহিদ মিয়া, সবদুল মিয়া, মতি মিয়া, হাফিজ উল্লাহ, রইস আলী, হাবিবুর রহমানসহ অনেকে।

‎শামছুল ইসলাম রাজা ২০২১ সালে ইউপি নির্বাচনে আওয়ামী লীগের নৌকা প্রতীক নির্বাচন করেন। যুক্তরাজ্যে অবস্থান করায় অভিযোগের ব্যাপারে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর