1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁ সীমান্তে আবারো বিএসএফ কর্তৃক ১৬ জনকে পুশইন

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শনিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৮ বার পঠিত

নওগাঁর পত্নীতলায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক বাংলাদেশে পুশইনকৃত ১৬ জন বাংলাদেশী নাগরিককে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৫টার দিকে পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধীনস্থ শীতলমাঠ বিওপির দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ২৫৪/১-এস সংলগ্ন এলাকা দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। এ সময় বিজিবির নিয়মিত টহল দল বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিক অভিযান পরিচালনা করে। পরে সীমান্তবর্তী ঘুরকী গ্রামের পাকা রাস্তা সংলগ্ন একটি চায়ের দোকানের পাশ থেকে ১৬ জনকেই আটক করা হয়।

আটককৃতদের মধ্যে রয়েছেন ৭ জন পুরুষ, ৮ জন নারী এবং একটি শিশু। আটককৃতরা হলেন- নাটোর জেলার মো. মোতালেব শেখ (৪৫), মো. শফিকুল ইসলাম (৩৫), মো. মজনু বিশ্বাস (৪৮), মো. নয়ন খাঁ (২৫), মো. মুকুল শেখ (২৫), মো. মৃধুল শেখ (২০), মো. সামির (১১), মোছা. বিনা খাতুন (২৯), মোছা. মিম (০৮), মোছা. মরিয়ম খাতুন (১০), মোছা. রোজিনা খাতুন (১৮), মোছা. মিরা খাতুন (৮ মাস), মোছা. এলিনা খাতুন (২৮), মোছা. জান্নাতুল সরকার (১০), মোছা. জোছনা বেগম (৫০) এবং পাবনা জেলার মো. মিরাজ শেখ (১৮)।

ঘটনার পর পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি)-এর অধিনায়ক সরাসরি মোবাইল ফোনে বিএসএফ কমান্ড্যান্টের সঙ্গে যোগাযোগ করে এ ঘটনায় তীব্র প্রতিবাদ জানান।

বিজিবির প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা জানান, তারা বেশ কয়েক বছর আগে রাজশাহী সীমান্ত দিয়ে ভারতে গিয়েছিলেন। পরে পত্নীতলা থানা পুলিশ স্থানীয় জনপ্রতিনিধি ও তাদের আত্মীয়-স্বজনদের সহযোগিতায় জাতীয় পরিচয়পত্র ও জন্ম নিবন্ধন যাচাই করে তাদের বাংলাদেশী নাগরিকত্ব নিশ্চিত করে। বিজিবি জানায়- আটককৃতদের আইনানুগ প্রক্রিয়া শেষে পত্নীতলা থানায় হস্তান্তর করা হয়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর