1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

ভোলাহাটে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডাক্তার, জনবল আর এম্বুলেন্স সঙ্কটে বিপাকে রোগীরা

ভোলাহাট প্রতিনিধি (চাঁপাইনবাবগঞ্জ)
  • প্রকাশের সময় : রবিবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৫
  • ২৩৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলার সোয়া লাখ মানুষের একমাত্র চিকিৎসা সেবার কেন্দ্রবিন্দু ভোলাহাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। অথচ ডাক্তার ও জনবল সঙ্কটে প্রতিনিয়তই বিপাকে পড়ছেন রোগীরা। জরুরী ভিত্তিতে ডাক্তারসহ অন্যান্য জনগুরুত্বপূর্ণ পদে লোকবল না দিলে স্বাস্থ্যসেবা চরম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে বলে মনে করছেন সচেতনমহল ও এলাকাবাসী।

‎সরেজমিনে ঘুরে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জানা গেছে, প্রতিষ্ঠানটিতে দীর্ঘদিন ধরে পর্যাপ্ত ডাক্তার তো নেই, যারা কর্মরত আছেন তাদের সংখ্যা ৫ জন। বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়ার ডাক্তার ১৩ জন থাকার কথা ছিল। ডাক্তারগণ বেশীরভাগই অফিসে যোগদান করে বিভিন্ন স্থানের ক্লিনিকে চিকিৎসাসেবা দিয়ে মাস শেষে বেতন ভাতা যথারীতি তোলে থাকেন বলে প্রত্যক্ষ করা গেছে।

জানা গেছে ৫০ শয্যার হাসপাতালে বিভিন্ন রোগের চিকিৎসাসেবা দেয়ার জন্য ১৩ জন ডাক্তার থাকার কথা নিয়মানুযায়ী। সেখানে অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত গোমস্তাপুর উপজেলায় কর্মরত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল হামিদ সপ্তাহে দু’দিন সোম ও বুধবার অফিস করেন। বাকী ডাক্তারদের মধ্যে আরএমও, চক্ষু, মেডিসিন, গাইনী, নাক-কান গলা, চর্ম ইত্যাদিসহ প্রায় ডাক্তার নেই বললেই চলে।

সরেজমিনে আরো জানা গেছে, চিকিৎসাসেবা নিতে আসা ষাটোর্ধ আব্দুস সামাদ জানান, আমি গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর ২০২৫) বেলা ১টায় আমার ছেলে সামউল (৪২) কে বেলা ১১টায় মাঠে ধানের জমিতে বিষ দিতে গেলে হঠাৎ সাঁপে কামড় দেয়। আমি দ্রুতবেগে ভ্যানযোগে হাসপাতালে আনলে কর্তব্যরত জরুরী বিভাগের ডাক্তার ভ্যাকশিন নেই বলে রোগীকে রাজশাহী নিয়ে যেতে বলেন। রোগীর অবস্থা বেগতিক ও মুখ দিয়ে রক্ত উঠতে থাকা অবস্থায় মাইক্রো ভাড়া করে রাজশাহী পাঠাই। এমনকি হাসপাতালে থাকা এ্যাম্বুলেন্সের কথা বললে তেলের অভাবে এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ আছে জানান।

সম্প্রতি গত ১৩ জুলাই ২০২৫ তারিখ বিকেলে সাঁপে কাটা আরেকজন উপজেলার গোহালবাড়ীর কালীতলা বন্সিপুকুরপাড়া গ্রামের মৃত আইনুদ্দিনের ছেলে আব্দুর রশিদ (৪৫) হাসপাতালে আসলে ভ্যাকশিন না থাকায় হাসপাতালে অপেক্ষমান থাকা অবস্থায় রুগী আব্দুর রশিদ অবশেষে মারা যাবার নজির রয়েছে বলে জানা যায়।

হাসপাতালের অতিরিক্ত দায়িত্বে নিয়োজিত উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোঃ আব্দুল হামিদের সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, হাসপাতালে সাঁপেকাটা রোগীর ভ্যাকশিন থাকার কথা। আর এ্যাম্বুলেন্সের ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন, এ্যাস্বুলেন্সের তেল যে ডিপোতে লোড করে সেখানে ১২ লক্ষাধিক টাকার বাকী হলে ডিপো কর্তৃপক্ষ তেল দেওয়া বন্ধ করার কারণে এ্যাম্বুলেন্স চলাচল বন্ধ রয়েছে বলে তিনি জানান।

‎হাসপাতালটিতে বর্তমানে কোনমতে জোড়াতালি দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে দপ্তরের কার্যক্রম। সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষেরও নজর নেই বললেই চলে। দেখার কেউই নেই! জরুরী ভিত্তিতে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসারসহ বিভিন্ন রোগের ডাক্তার না দিলে চিকিৎসাসেবা ভেস্তে যাবে বলে গুঞ্জন উঠেছে। সেই সাথে সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের সুনজর দেয়ার জোড়ালো দাবী জানিয়েছেন এলাকাবাসী ও সচেতন মহল।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর