1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

জয়পুরহাটে স্বামীর হাতে স্ত্রী খুন, ঘাতক আটক

স্টাফ রিপোর্টার (জয়পুরহাট)
  • প্রকাশের সময় : শনিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৫২ বার পঠিত

জয়পুরহাটের পুরানাপৈল তাজপুর মৌলভীপাড়া গ্রামে ঘাটক স্বামীর হাতে স্ত্রী খুনের ঘটনা ঘটেছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) সকালে পুলিশ রোকেয়া বেগমের (৪৫) মরদেহ উদ্ধার করে এবং ঘাতক স্বামী জহির উদ্দিনকে ঘটনাস্থল থেকেই আটক করে।

স্থানীয়দের দাবি, রোববার রাতের কোনো একসময় পারিবারিক কলহের জেরে স্বামী ধারালো অস্ত্র দিয়ে রোকেয়া বেগমকে গলা কেটে হত্যা করে। জহির উদ্দিন দীর্ঘদিন ধরে স্ত্রীকে সন্দেহ করতেন এবং সামান্য বিষয়েও নির্যাতন চালাতেন। এলাকাবাসীর সাথে স্ত্রী যোগাযোগ করলেই তার ওপর অত্যাচার চালাতো জহির।

‎ঘটনাস্থলে উপস্থিত এক প্রতিবেশী বলেন, হঠাৎ চিৎকার শুনে ছুটে আসি। এসে দেখি রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এ ঘটনায় এলাকায় শোক ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। নিহতের স্বজনরা ঘাতক স্বামীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জয়পুরহাট সদর থানার উপপরিদর্শক নজরুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘাতক জহির উদ্দিনকে আটক করা হয়েছে এবং ঘটনাটি তদন্তাধীন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর