1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর মান্দায় পদত্যাগের দাবিতে প্রধান শিক্ষককে অবরুদ্ধ করে মোটরসাইকেলে অগ্নিসংযোগ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৭ বার পঠিত

‎নওগাঁর মান্দায় পরানপুর হাইস্কুলের প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দূর্ণীতি, স্বেচ্ছাচারিতা ও নিয়োগ বাণিজ্য, ছাত্র-ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের প্রতিবাদে ও তার পদত্যাগ দাবিতে বিক্ষোভ সমাবেশসহ প্রধান শিক্ষকে অবরুদ্ধ করে রেখেছে শিক্ষার্থীরা। এসময় বিক্ষোভ প্রদর্শন করেন আন্দোলনকারীরা। আজ বৃহস্পতিবার দুপুরে পরানপুর ইউনিয়নের গোপালপুর বাজার এলাকাবাসী, ছাত্র-ছাত্রী, অভিভাবকবৃন্ধের আয়োজনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদের পদত্যাগের জন্য দাবি জানায় তারা। এ সময় বিক্ষোভকারীরা বলেন, প্রধান শিক্ষক আব্দুল ওয়াহেদ সব কিছুতে দলীয় প্রভাব খাঁটিয়ে নিজের ইচ্ছামত শিক্ষা প্রতিষ্ঠানটি পরিচালনা করেন। ক্ষমতার অপব্যাবহার দেখিয়ে শিক্ষক-শিক্ষার্থীদের সঙ্গে খারাপ আচরণ করেন। এমনকি নিয়ম বহির্ভূতভাবে প্রায় অর্ধকোটি টাকার অবৈধ নিয়োগ বাণিজ্য করেছেন। এছাড়াও ছাত্র- ছাত্রী, অভিভাবক এবং এলাকাবাসীর সাথে অসদাচরণের বিস্তর অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। অথচ প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে কেউ মুখ খুলতে সাহস পান না। তার বিরেুদ্ধে কেউ প্রতিবাদ করলে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করে থাকেন। তার বিরুদ্ধে অভিযোগের শেষ নেই। এমতাবস্থায় অতিদ্রুত তার পদত্যাগের দাবিতে এ বিক্ষোভ সমাবেশের আয়োজন করেন তারা। এসময় বিক্ষুব্ধ জনতা প্রধান শিক্ষকের মোটরসাইকেলে অগ্নিসংযোগ করে পুড়িয়ে দেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর