1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় সাংবাদিক সাজু’র ওপর হামলার প্রধান আসামি কনকের জামিন না’মঞ্জুর

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : বুধবার, ১০ সেপ্টেম্বর, ২০২৫
  • ৬৮ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে সাংবাদিক এ কে সাজু’র ওপর হামলার ঘটনায় দায়ের করা মামলার প্রধান আসামি কনকের জামিন আবেদন নামঞ্জুর করেছেন আদালত। আজ বুধবার (১০ সেপ্টেম্বর) দুপুরে মহাদেবপুর আমলী আদালতের বিচারক জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মো. তারেক আজিজ প্রধান আসামি কনক ও ৮ নম্বর আসামি মোকাব্বের হোসেনকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

কোর্ট পুলিশ পরিদর্শক হাদিউল ইসলাম জানান, এ মামলায় মোট ১০ জনকে আসামি করা হয়েছে। আজ দুই আসামি আদালতে হাজির হয়ে জামিন চাইলে বিচারক তাদেরকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন। এর আগে একই মামলায় আরও দুই আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানো হয়েছিল।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট বিকেল ৫টার দিকে ডিবিসি টেলিভিশনের নওগাঁ জেলা প্রতিনিধি এ কে সাজু মহাদেবপুর সাব রেজিস্ট্রি অফিসের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহে গেলে তাকে তুলে নিয়ে নির্যাতন করা হয়। এ ঘটনায় সাজু বাদী হয়ে ১০ জনের নাম উল্লেখ করে মহাদেবপুর থানায় মামলা দায়ের করেন।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর