1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নিয়ামতপুরে ১১ বছর বয়সী শিশু মমতা নিখোঁজ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৬ বার পঠিত

১১ বছর বয়সী মমতা দুইদিন ধরে নিখোঁজের ঘটনায় থানায় জিডি করেও মেলেনি কোন সন্ধান। গেল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯ টার দিকে স্কুলে যাবে বলে বাড়ি থেকে বের হয়ে আর ফিরেনি এই শিশুটি। নিখোঁজ মমতা নওগাঁ জেলার নিয়ামতপুর উপজেলার বাহাদুরপুর ইউনিয়নের তল্লা গ্রামের মিনহাজুল ইসলামের মেয়ে। শিশুটির বাবা মিনহাজুল বলেন- একদিন আগে স্কুলে জুতা ছেড়ে আসে। পরের দিন সে জুতা নিতে যাই স্কুলে। পাশেই ফুফুর বাড়িতে গিয়ে খাওয়া দাওয়া করে। এরপর বাড়িতে আসবে বলে বের হয়। তার পর থেকেই নিখোঁজ। মেয়েকে হারিয়ে পরিবারে এখন নেমে এসেছে শুধু ধোঁয়াশা। পঞ্চম শ্রেণীতে পড়ুয়া মমতাকে ফিরে পেতে দিশেহারা পরিবার, বাকরুদ্ধ স্বজনরাও। খুঁজ পেতে সাধারণ ডায়েরি করার পরেও কোন খোঁজ নেই মেয়েটির। সন্দেহজনক জায়গায় আশপাশের পুকুর ডুবায় কয়েক দফা চালানো হয়েছে তল্লাশি। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের বিচার দাবি করেছেন স্বজন ও এলাকাবাসী। এ বিষয়ে নিয়ামতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান বলেন, গোয়েন্দা তথ্য বাড়িয়ে শিশুটিকে উদ্ধারে কার্যক্রম চালিয়ে যাচ্ছে পুলিশ।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর