1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁর আত্রাইয়ে ভটভটি-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ, নিহত- ১

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৩৮ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় শ্রাবণ উদ্দিন প্রামানিক (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছে সিমান্ত নামে আরও এক মোটরসাইকেল আরোহী। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে সাড়ে ১০ টার দিকে উপজেলার আত্রাই টু বান্দাইখাড়া রোডের কুশাতলা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবণ উদ্দিন প্রামানিক নওগাঁ জেলার মান্দা  উপজেলার যশোপাড়া এলাকার রহিদুলের ছেলে। ‎আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.আব্দুল মান্নান বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি বলেন, মোটরসাইকেল আরোহীরা মান্দা নিজ গ্রাম থেকে পাশের উপজেলা আত্রাই জরুরি একটি কাজে আসার সময় বিপরীত দিক থেকে আসা একটি ভটভটির সঙ্গে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহী শ্রাবণ উদ্দিন প্রামানিক নিহত হয়। এ সময় মোটরসাইকেলে থাকা আরেক আরোহীকে স্থানীয়রা উদ্ধার করে আত্রাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নেওয়া হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর