1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

দাউদকান্দিতে স্বামী হত্যার অভিযোগে স্ত্রীসহ দুইজন গ্রেফতার

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে পারিবারিক কলহ ও জমি সংক্রান্ত বিরোধের জের ধরে কাইয়ুম হোসেন (৩৫) হত্যা মামলায় তার স্ত্রী আকলিমা আক্তার (৩২) ও ভায়রা তাজুল ইসলামকে (৩৪) গ্রেফতার করেছে পুলিশ। ঘটনাটি ঘটে গত ২৬ এপ্রিল রাত দেড়টার দিকে মারুকা ইউনিয়নের চক্রতলা কলোনীপাড়ায়। প্রথমে কাইয়ুমের মৃত্যু আত্মহত্যা হিসেবে প্রচার করা হলেও ময়নাতদন্তে মাথায় আঘাতজনিত কারণে তার মৃত্যু হয়েছে বলে রিপোর্টে উল্লেখ করা হয়। এতে নিহতের বাবা জালাল উদ্দিন (৭৩) বাদী হয়ে স্ত্রী আকলিমা আক্তারসহ ছয়জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

মামলার অপর আসামিরা হলেন—মোস্তাক মেম্বার (৫০), মাসুদ মিয়া (২৫), সামেদ মিয়া (৪৮) ও শাহিনুর বেগম (৪০)। এজাহারে বাদী উল্লেখ করেন, পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করে তার ছেলে কাইয়ুমকে হত্যা করা হয়। পরে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবে প্রচার করার জন্য ঘরের আড়ায় বেডশিট ঝুলিয়ে গলায় ফাঁস লাগানোর নাটক সাজানো হয়। এমনকি স্থানীয়দের বিভ্রান্ত করতে পানি ঢালার অভিনয়ও করে আসামিরা।

‎পুলিশ জানায়, অপমৃত্যু মামলা হিসেবে প্রথমে বিষয়টি নথিভুক্ত হলেও ময়নাতদন্তে হত্যার আলামত পাওয়া যাওয়ার পর মামলা হত্যা মামলায় রূপ নেয়। এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েদ চৌধুরী জানান, মামলায় নাম উল্লেখিত আসামিদের মধ্যে স্ত্রী ও ভায়রাকে গ্রেফতার করা হয়েছে। অন্যদের গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। দুই আসামীকে আজ দুপুরে আদাল‌‌তে প্রেরণ করা হয়েছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর