1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

আত্রাইয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ, দুইজনকে জরিমানা

আত্রাই প্রতিনিধি (নওগাঁ)
  • প্রকাশের সময় : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫
  • ১৯৫ বার পঠিত

নওগাঁর আত্রাইয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ নিষিদ্ধ কারেন্ট ও রিং জাল জব্দ করেছে উপজেলা প্রশাসন। এ সময় দুইজনকে আটক করে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। সোমবার (০১ সেপ্টেম্বর) উপজেলার মুক্তিযোদ্ধা বাজারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.রাকিবুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সোমবার আত্রাই উপজেলার মুন্নি সূতাঘর ও সুমনা সূতাঘর এর মুক্তিযোদ্ধা বাজারের গুদাম ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কারেন্ট জাল ও চায়না রিং জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য প্রায় ৪ লক্ষ টাকা। এ সময় মুন্নি সূতাঘরের স্বত্বাধিকারী মো.আব্দুল হামিদ ও সুমনা সূতাঘরের স্বত্বাধিকারী সেন্টু মোল্লা নামের দুইজনকে আটক করে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে প্রত্যেককে ৩ হাজার টাকা করে মোট ৬ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। অভিযানে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় এবং আত্রাই থানা পুলিশ ও আনসার সদস্যরা সহযোগিতা করেন বলে সূত্র জানায়। এ ব্যাপারে অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রাকিবুল হাসান বলেন, ‘অবৈধ চায়না রিং জাল ও কারেন্ট জালের বিরুদ্ধে অভিযান চলমান থাকবে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর