1. admin@timesnews24.live : admin :
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১১:২০ অপরাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

নওগাঁয় ডিবিসি নিউজের সাংবাদিক সাজুর ওপর হামলার প্রতিবাদে‎ বিএমএসএফ এর মানববন্ধন ও বিক্ষোভ

নওগাঁ প্রতিনিধি
  • প্রকাশের সময় : রবিবার, ৩১ আগস্ট, ২০২৫
  • ১৪৭ বার পঠিত

নওগাঁর মহাদেবপুরে সাব-রেজিস্ট্রি অফিসে তথ্য সংগ্রহ করতে গিয়ে ডিবিসি নিউজের নওগাঁ জেলা প্রতিনিধি সাংবাদিক এ. কে. সাজুর ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে নওগাঁয় মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকাল ১১টায় শহরের মুক্তির মোড় শহীদ মিনারের সামনে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের (বিএমএসএফ) উদ্যোগে এই কর্মসূচি পালিত হয়। মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

কর্মসূচিতে সভাপতিত্ব করেন বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন। সহ-সভাপতি এ. কে. এম. ফজলে মাহমুদ চাঁদ-এর সঞ্চালনায় এ সময় বক্তব্য রাখেন সাংবাদিক হাবিবুর রহমান, সাইদুল ইসলাম হেলাল, রেজাউল কবির রাকিব এবং বিপ্লব সরকার কাজলসহ আরও অনেকে।

বক্তারা সাংবাদিক এ. কে. সাজুর ওপর হামলাকারী দলিল লেখক ও দালাল চক্রের সদস্যদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। তারা বলেন, প্রতিটি সরকারি অফিস একটি নির্দিষ্ট নিয়মে পরিচালিত হয়। কিন্তু মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে দীর্ঘদিন ধরে রাতভর জমি রেজিস্ট্রি হয়ে আসছে, যা নিয়মবহির্ভূত। বক্তারা মহাদেবপুরের সাব-রেজিস্ট্রার মুক্তি আরার বিরুদ্ধে বিভাগীয় তদন্তেরও দাবি জানান।

বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সভাপতি মোফাজ্জল হোসেন বলেন, একজন সাংবাদিক যখন সত্য প্রকাশ করতে গিয়ে লাঞ্ছিত হন, তখন তা শুধু একজন ব্যক্তিকে নয়, বরং সমগ্র জাতির বিবেককে আঘাত করে। মুক্ত সাংবাদিকতা একটি সুস্থ ও গণতান্ত্রিক সমাজের পূর্বশর্ত। তাই সাংবাদিক নির্যাতন বন্ধে আমাদের সবাইকে সোচ্চার হতে হবে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাদের পেশাগত স্বাধীনতা রক্ষার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা আমাদের সকলের নৈতিক দায়িত্ব।” তিনি আরও আশা প্রকাশ করেন যে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে এবং সাংবাদিকরা নির্ভয়ে তাদের পেশা চালিয়ে যেতে পারবেন।

বক্তারা আরও বলেন, আগামী ২৪ ঘণ্টার মধ্যে সকল এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করা না হলে কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, হামলাকারী দালাল ও সন্ত্রাসীদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে সাংবাদিক সমাজ নীরব থাকবে না।

বিএমএসএফ নওগাঁ জেলা শাখার সহ-সাংগঠনিক সম্পাদক মো. নাজমুল হক; গণমাধ্যম সম্পাদক ফয়সাল আহমেদ; কার্যকরী সদস্য মো. মাহবুব জামান সেতু, এম.পি মহব্বত আলীসহ অন্যান্য সাংবাদিকরা এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

‎উল্লেখ্য, গত ২৭ আগস্ট নওগাঁর মহাদেবপুর সাব-রেজিস্ট্রি অফিসে বিভিন্ন দুর্নীতি ও অনিয়মের তথ্য সংগ্রহ করতে গেলে সাংবাদিক এ. কে. সাজুর ওপর দলিল লেখক চক্রের সন্ত্রাসীরা হামলা চালায়।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর