1. admin@timesnews24.live : admin :
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ৫ এসি স্লিপার বাসের বিরুদ্ধে ব্যবস্থা, জরিমানা ৯৫ হাজার টাকা ৩২ বছর মানুষের হাতে খবর তুলে দিয়েছেন, আজ নিজেই খবরের শিরোনাম নিতাই সাহা গণমাধ্যমের ওপর দোষ চাপিয়ে দেশের চলমান সংকট নিরসন করা সম্ভব নয় চৌদ্দগ্রামে জমি দখল, বাড়িঘরে হামলা ও ভাংচুরের প্রতিবাদে ভুক্তভোগীর সংবাদ সম্মেলন বুড়িচংয়ে বৃদ্ধাকে নৃশংস হামলার প্রতিবাদে মানববন্ধন, বিচারের দাবি কুমিল্লায় বেসরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সঙ্গে সিভিল সার্জনের মতবিনিময় নওগাঁয় বৃদ্ধা হত্যার লোমহর্ষক বর্ণনা দিল জেলা পুলিশ, ছোট ভাই-ভাবিসহ গ্রেপ্তার ৫ সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে কুমিল্লায় মানববন্ধন চৌদ্দগ্রামে খেঁয়াইশ দারিদ্র্য বিমোচন সংগঠনের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত লটারির আড়ালে ‘বদলি-বাণিজ্যের’ অভিযোগ: জাগৃকের উপবিভাগীয় প্রকৌশলীদের পদায়নে ক্ষোভ

কুমিল্লার মহাসড়কে গরুবাহী ট্রাক ছিনতাই, ১৯টি গরু ও নগদ ২ লাখ টাকা লুট

দাউদকান্দি প্রতিনিধি (কুমিল্লা)
  • প্রকাশের সময় : বুধবার, ২৭ আগস্ট, ২০২৫
  • ১৮৬ বার পঠিত

কুমিল্লার দাউদকান্দিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গরুবাহী একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। ছিনতাইকারীরা প্রায় ১২ লাখ টাকা মূল্যের ১৯টি গরু ও নগদ ২ লাখ ২০ হাজার টাকা লুট করে নিয়ে গেছে। মঙ্গলবার (২৬ আগস্ট) রাতে গরুর মালিক মিজানুর রহমান বাবলু বাদী হয়ে অজ্ঞাতনামা ১০ থেকে ১২ জনকে আসামি করে দাউদকান্দি মডেল থানায় একটি মামলা দায়ের করেন। জানা গেছে, সোমবার বিকালে নড়াইলের ভাঙ্গুড়া বাজার থেকে কুমিল্লার চৌয়ারা বাজারগামী গরুবাহী একটি ট্রাক (যশোর-ট-১১-৪৩৯৯) দাউদকান্দি উপজেলার জিংলাতলী ইউনিয়নের রায়পুর এলাকায় পৌঁছলে ছিনতাইকারীরা গাড়ি দিয়ে ব্যারিকেড দেয়। পরে নিজেদের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য পরিচয় দিয়ে ট্রাক থামিয়ে গরুর মালিক, চালক ও হেলপারসহ ছয়জনকে একটি মাইক্রোবাস ও প্রাইভেটকারে তুলে নেয়। পরে ভুক্তভোগীদের কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার গাংরা বাজার এলাকায় হাত-পা ও চোখ বেঁধে ফেলে দেয়। এরপর ছিনতাইকারীরা ট্রাক ও গরু নিয়ে ঢাকার দিকে পালিয়ে যায়। পরে গরু ব্যবসায়ীদের বুদ্ধিমত্তায় বাঁধন খুলে তারা থানায় গিয়ে অভিযোগ করেন। ছিনতাইকৃত গরুর মালিকরা হলেন- টাঙ্গাইলের মধুপুর উপজেলার সুরুজ মিয়া (৫০) ও কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার মিজানুর রহমান বাবলু (৪৫)।‎ এ বিষয়ে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী জানান, ঘটনার পরপরই পুলিশ তদন্ত শুরু করেছে এবং ট্রাক ও গরু উদ্ধারে অভিযান অব্যাহত আছে।

Facebook Comments Box
এই ক্যাটাগরির আরও খবর